বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

বীমা-শেয়ারবাজারও বন্ধ আজ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৪ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে বীমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আগামীকাল বৃহস্পতিবার আবার এই খাতের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর একে একে আসে শেয়ারবাজার ও বীমা কোম্পানির কার্যালয় খোলার সিদ্ধান্ত।

 

ব্যাংক, বীমা ও শেয়ারবাজার খোলার সিদ্ধান্ত এলেও ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ায় ২০, ২১ ও ২২ জুলাই ছুটি ভোগ করেন এই তিন খাতের কর্মীরা। এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ২৩ জুলাই (শুক্রবার) ও ২৪ জুলাই (শনিবার) ছুটি কাটানোর সুযোগ পান তারা। ফলে টানা পাঁচদিন বন্ধ থাকে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার।

 

পাঁচদিনের ছুটি শেষে ২৫ জুলাই থেকে আবার কার্যক্রম শুরু করেন ব্যাংক, বীমা ও শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৮ জুলাই ব্যাংক লেনদেনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

 

এ নির্দেশনায় ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। এই তিনদিন ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা নির্ধারণ করা হয়।

 

কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নির্দেশনা আসার পর ১ ও ৪ আগস্ট শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এরপর বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাও বীমা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *