রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

লেবাননে বিমান হামলা ইসরায়েলের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন লক্ষ্যস্থলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের রকেট ছোড়ার স্থানগুলোতে বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালিয়েছে তারা।

বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরায়েলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরায়েল, এবার বিমান হামলাও চালালো তারা।

গত সপ্তাহে ওমান উপসাগরে ইসরায়েলের একটি কোম্পানির পরিচালনাধীন অয়েল ট্যাংকারে হামলায় দুই জন নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল। ইরান হামলার দায় অস্বীকার করেছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেউ দায় স্বীকার না করলেও লেবাননের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে তা ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলাদের নিয়ন্ত্রণে। তবে ওই রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, “লেবাননে সন্ত্রাসের জন্য ব্যবহৃত অবকাঠামোগুলোতে যেগুলো থেকে রকেটগুলো ছোড়া হয়েছে আমাদের যুদ্ধবিমানগুলো আঘাত হেনেছে।”

আগে রকেট হামলা চালানো হতো দক্ষিণ লেবাননের এমন একটি লক্ষ্যেও আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তারা। 

হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে লেবাননের মাহমুদিয়া শহরের প্রান্তীয় দুটি জায়গায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে।

২০০৬ সালে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পর থেকে দুই দেশের সীমান্ত পরিস্থিতি এতদিন শান্তই ছিল। তবে লেবাননের ছোট ছোট কয়েকটি ফিলিস্তিনি দল এর আগে মাঝে মধ্যে ইসরায়েলে রকেট ছুড়েছে। হিজবুল্লাহর সংগ্রহে অত্যাধুনিক রকেট আছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *