শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

বাংলাদেশের জয়কে প্রশংসা করছে বিশ্বক্রিকেট অথচ আবারও খাটো করল ভারতীয় সংবাদমাধ্যম

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ দলের প্রশংসা করছে বিশ্বক্রিকেট। অথচ ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এই জয় দেখল ‘অঘটন’ হিসেবে!

অস্ট্রেলিয়া ক্রিকেটে শক্তিধর দেশ হলেও বাংলাদেশের উইকেটে খেই হারিয়েছে। দুই ম্যাচেই অসিদের ১২৫ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের বোলাররা।

২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তী ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে। যেখানে আর সবাই টাইগারদের এমন জয়ে পঞ্চমুখ, সেখানে অস্ট্রেলিয়ার হারকে ‘অঘটন’ হিসেবে দেখছে ভারত!

কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।

এভাবেই বাংলাদেশের এই জয়কে খাটো করা হয়েছে ‘অঘটন’ শব্দ জুড়ে দিয়ে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের একটি, সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা। অবিবেচকের মতো টানা দুটো জয়কেই খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার।

বাংলাদেশের ক্রিকেটবোদ্ধারা ভারতীয় পত্রিকায় এমন শিরোনামে হতাশ হয়ে বলেছেন, এত বছর ধরে বিশ্বের সব দেশকে হারানো দল জয় পেলে সেটি ‘অঘটন’হয় কী করে? বাংলাদেশ  ‘আন্ডারডগ’ তকমা মুছে দিয়েছে বহু বছর আগে।

ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়কে খাটো করার রীতি অবশ্য নতুন কিছু নয়। এর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি জয়ের পরও কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার লিখেছিল— ‘দুবার আউট ছিলেন মুশফিকুর, ডিআরএস আর পন্তের ভুলেই কি হারতে হলো ভারতকে?’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *