বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে ভ্যাট দিল গুগল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

বাংলাদেশকে প্রথমবারের মত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল । মে ও জুন মাসের আয় থেকে প্রতিষ্ঠানটি ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে বলে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার এ তথ্য জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, মে মাসের জন্য ৫৫ লাখ ৭৭ হাজার টাকা এবং জুন মাসের জন্য ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছে গুগল। অর্থাৎ প্রতিষ্ঠানটি এই দুই মাসের জন্য মোট ২ কোটি ২৯ লাখ ৫৩ হাজার টাকা ভ্যাট দিচ্ছে।

 

গত ২৩ মে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধন নেয়।

 

প্রমীলা সরকার বলেন, বৃহস্পতিবার এনবিআর-এর কাছে ভ্যাট রিটার্ন জমা দেয়াসহ প্রয়োজনীয় কাজ শেষ করার আগেই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় এই অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া সম্ভব হয়নি। ব্যাংক খোলার দিন এই অর্থ এনবিআরে জমা দেয়া হবে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর গুগল দ্বিতীয় অনিবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট দিলো। বাংলাদেশে ব্যবসারত কিন্তু নিজস্ব কার্যালয় নেই এমন প্রতিষ্ঠান হিসেবে অ্যামাজন ও মাইক্রোসফটও ভ্যাট নিবন্ধন নিয়েছে।

 

এসব প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতায় নিবন্ধিত।

প্রমীলা সরকার বলেন, ‘বৃহস্পতিবার গুগলের বাংলাদেশের অ্যাজেন্ট প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) এর প্রতিনিধি মে ও জুন মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে এসেছিলেন। তবে প্রয়োজনীয় কাজকর্ম করতে গিয়ে একটু দেরি হয়ে যায়। এতে ব্যাংক বন্ধ হয়ে যায়। তাই তারা সব কাজ শেষ করলেও চেকটা ব্যাংকে জমা দেয়া হয়নি। সিটিব্যাংক এনএ এর মাধ্যমে পরবর্তী ব্যাংক খোলার দিন এই টাকা জমা করা হবে।’

গত ২৩ মে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধন নেয়।

 

মে মাসের ভ্যাট দিতে বিলম্বের বিষয়ে জানতে চাইলে প্রমীলা সরকার বলেন, মে মাসের রিটার্ন সময়মত দাখিল করতে না পারায় ওই মাসের জন্য ১০ হাজার টাকা জরিমানা দিচ্ছে গুগল।

গত ১৫ জুলাই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ১৩ জুন থেকে ৩০ জুন ১৭ দিনে আড়াই কোটি টাকা ভ্যাট দেয় বাংলাদেশ সরকারকে।

এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। ফেসবুক ও গুগল ছাড়া অন্য দুই প্রতিষ্ঠানগুলো হলো অ্যামাজন ও মাইক্রোসফট।

২৭ মে অ্যামাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়। অ্যামাজন ও মাইক্রোসফট আগামী আগস্টে ভ্যাট রিটার্ন জমা দেবে বলে জানান প্রমীলা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *