শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

মহামারীতে ব্যর্থতা আড়াল করতে ‘নাটক’ হচ্ছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে যখন হাসপাতালগুলো চাপ নিতে পারছে না, তখন সাম্প্রতিক নানা অভিযানে মদ-মাদক উদ্ধারকে ‘নাটক’ বলেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, এমন না যে এগুলো নতুন কিছু, কিন্তু সরকার ব্যর্থতা আড়াল করতে এখন এই অভিযান চালিয়ে মানুষের চোখ ফেরাতে চাইছে।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু একথা বলেন।

একদিন আগেই চিত্রনায়িকা পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। তার বাড়ি থেকে মদ-মাদক উদ্ধারের দৃশ্যও দেখা যায়।

এর তিন দিন আগে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটকের সময়ও তার বাড়ি থেকে মদ-মাদক উদ্ধার করা হয়েছিল।

 

এসব ঘটনার দিকে ইঙ্গিত করে টুকু বলেন, “দেশে তো উনারা (সরকার) অনেক নাটক করছে। সেই নাটকগুলো দিয়ে আমাদের সাংবাদিকদের ব্যস্ত রাখছে, টেলিভিশন চ্যানেলগুলো ব্যস্ত আছে, সোশ্যাল মিডিয়াগুলো ব্যস্ত আছে। কার বাড়িতে কতগুলো মদ বেরুলো, কার বাড়িতে কতগুলো ইয়াবা ট্যাবলেট বেরুলো।

“দেখে মনে হয় এই করোনার মধ্যে এই খবরটা পাইছে আরকি! এতদিন চোখে পড়ে নাই? এখন করোনা আসছে। মৃত্যুর সংখ্যার হার বেড়ে গেছে, করোনায় সংক্রমণ সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মরছে। এগুলোকে পাশ কাটানোর জন্য এখন মদের বোতল, ইয়াবা, কী সব নাম-টাম শুনি নাই কখনও এলএসডি-ফেলএসডি, এসব নিয়ে করছে। ছবি তুলে টেলিভিশনে দেখাচ্ছে।”

বিএনপির ‘করোনা পর্যবেক্ষণ সেল’র আহবায়ক টুকু দাবি করেন, মহামারী নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

“দেশের মানুষ যে আজকে হাসপাতালে জায়গা পাচ্ছে না, মফস্বল থেকে আজকে ঢাকা শহরে লোক পাঠাচ্ছে সেদিকে সরকারের নজর নাই। জেলা হাসপাতালগুলোতে জায়গা নাই, অক্সিজেন সিলিন্ডার নাই। এভাবে দেশ চলতেছে, দেশ চালাচ্ছে তারা।”

এই পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, “গত বছর জেলায় জেলায় আমরা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়েছি। প্রায় সাড়ে তিন কোটি মানুষের ঘরে আমরা খাবার পৌঁছতে পেরেছিলাম।

“আমরা গর্ব করে বলতে পারি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে সব স্তরের কর্মীরা জেল-জুলুম-মামলা-মোকদ্দমা-নিপীড়ন-নির্যাতনের পরেও নিজের পকেট থেকে অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, খাবার যোগাড় করে পৌঁছে দিয়েছে।”

ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে কোভিড-১৯ হেল্প সেন্টারের উদ্বোধন উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত ছিলেন। তবে তিনি তার নির্বাচনী এলাকার নেতাদের শুভেচ্ছা দেওয়া ছাড়া কোনো বক্তব্য রাখেননি।

টুকু এই হেল্প সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বলেন, “ঠাকুরগাঁওয়ের নেতা-কর্মীদের অনুরোধ করব, আজকে যে হেল্প সেন্টার খোলা হয়েছে, এটা কিন্তু একদিনের জন্য নয়। যত দিন করোনা থাকবে ততদিন এই সেন্টার চালিয়ে নিতে হবে। আমরা কেন্দ্র থেকে ঔষধপত্র দিয়ে সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। তবে আপনাদেরকেও উদ্যোগ নিয়ে সহযোগিতার মন নিয়ে এগিয়ে আসতে হবে।”

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান জাহিদ, স্থানীয় নেতা ওবায়দুল্লাহ মাসুদ, সুলতান উল ফেরদৌস চৌধুরী নম্র, মো. পয়গাম আলী, মো. জাফরুল্লাহ, অধ্যাপক আবদুল হামিদ, তারিখ আদনান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুতফুর রহমান মিঠু বক্তব্য রা্খেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *