বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

জনগণের পাশে না থেকে সরকারের সমালোচনায় ব্যস্ত বিএনপি নেতারা :তথ্য ও সম্প্রচারমন্ত্রী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনার টিকার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন বিএনপিনেতারা। তারাই আবার সেই টিকা নিয়েই স্বস্তি প্রকাশ করে প্রমাণ করলেন যে তারা মিথ্যে সমালোচনাই করেন এবং গাধা জল ঘোলা করেই খায়।’

 

শুক্রবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

 

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, ‘বিএনপি নেতারা এমনও বলেছিলেন-টিকা নিলে স্বাস্থ্যের ক্ষতি হবে, তারাই পরে গোপনে এবং কেউ কেউ প্রকাশ্যেই টিকে নিয়েছেন। ডা. জাফরুল্লাহ সাহেবও অনেক সমালোচনা করে শেষে বললেন-টিকা নিয়ে খুব আরাম পাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব নিয়েছেন। ক’দিন আগে দেখলাম, রিজভী সাহেবও চুপি চুপি টিকা নিয়েছেন।’

 

মন্ত্রী বলেন, ‘মহামারির মধ্যে জনগণের পাশে না থেকে সরকারের অযথা সমালোচনায় ব্যস্ত বিএনপিনেতাদের স্বরূপ হচ্ছে, তাদের বেশিরভাগই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। জিয়া বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে তারাও ফুটবলের দলবদলের মতো তার বিএনপিতে যোগ দেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর পর 'রাজনীতির কাকেরা' গিয়ে এ বিএনপি গঠন করেছে।'

 

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *