মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘দেশে আটকাপড়া কর্মীরা শিগগিরই আমিরাতে ফিরতে পারবেন’

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

দেশে আটকাপড়া প্রবাসীরা শিগগিরই  আমিরাতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। 

আজ ৫ আগস্ট নবনিযুক্ত কনসাল জেনারেল ব্যক্তিগত পঞ্চম কর্মদিবসে আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান। তিনি শুরুতে নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমিরাত প্রবাসীদের স্বার্থের পূর্ণ সংরক্ষণ ও আইনানুগ সাহায্যের জন্য পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করে আমাকে এখানে পাঠিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আমি আমার দায়িত্ব যথাযথ পালন করব বলে আশাবাদী। যখনই কনস্যুলেট সেবায় কোনো ত্রুটি দেখা যাবে সংবাদকর্মীরা আমাদের নজরে আনলে সংশোধন করা হবে।

 

এ সময় গণমাধ্যম কর্মীরা নবনিযুক্ত কনসাল জেনারেলকে স্বাগত জানিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রশ্ন করেন। দেশে আটকাপড়া প্রবাসীদের ফেরানোর জন্য কূটনীতিক উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জানতে চান গণমাধ্যম কর্মীরা। জবাবে কনস্যুলেট জেনারেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমিরাতের ভালো সম্পর্ক রয়েছে। দেশে যারা আটকা পড়েছেন তাদের নিজ কর্মস্থলে ফেরাতে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। খুব শিগগিরই তারা আমিরাতে ফিরতে পারবেন।

 

প্রবাসীরা কনস্যুলেটের হটলাইনে কল দিয়ে যথাসময়ে জবাব না পাওয়ার অভিযোগ করলে তিনি বলেন, কল সেন্টার চালুর ব্যাপারে কনস্যুলেট কাজ করছে। প্রবাসীদের সেবা দিতে সব ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।

 

পাসপোর্টের ধীরগতির বিষয়ে তিনি বলেন, ডিজিটাল সার্ভারে সাময়িক সমস্যা হওয়ায় এমনটা হচ্ছে তবে তা সমাধান হয়ে যাবে। 

 

এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম, লেবার কাউন্সিলার ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলার কামরুল হাসান, শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, এইচওসি প্রবাস লামারং, মোজাফফর আহমদ প্রমুখ। 

 

সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি এসএ টিভির প্রতিনিধি সিরাজুল ইসলাম, এনটিভির প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর সাইফুর রহমান, বাংলা টিভির শেখ ফয়সাল সিদ্দিকী ববি, আরটিভির মাহবুব হাসান হৃদয়, নিউজ ২৪ এর প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, নিউজ ২৪ এর আবুধাবি প্রতিদিন ও বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সম্পাদক আব্দুল আলীম সাইফুল, বাংলা এক্সপ্রেসের নিউজ এডিটর ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, ঢাকা পোস্টের প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর দফতর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সি প্লাস ও আমিরাত সংবাদের প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ইসতিয়াক আসিফ, এনটিভির ফটো সাংবাদিক নিয়াজ আহমদ প্রমুখ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *