শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ১টি রৌপ্য,১টি ব্রোঞ্জ পদকসহ দ্বিতীয় রানার আপ বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

গণিতের আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি সাফল্য পেল বাংলাদেশ। গত ২৭ জুলাই থেকে ১ আগস্ট অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। এবারের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। করোনার কারণে পুরো আয়োজনটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ ১টি রৌপ্যপদক,১টি ব্রোঞ্জপদক ও ৪টি সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ব্যক্তিগত ও দলগত প্রতিযোগিতা-দুটিতেই বাংলাদেশ দ্বিতীয় রানারআপ হয়েছে।

 

২৯ জুলাই এই প্রতিযোগিতার মূল পরীক্ষা পর্বে অংশ নেয় শিক্ষার্থীরা। কী স্টেজ ৩-এ (লোয়ার সেকেন্ডারি ক্যাটাগরি) ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য পদক পেয়েছে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী কাজী নাদিদ হোসেন এবং ব্রোঞ্জ পদক পেয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী নায়ার শারার। এ ছাড়াও একই বিভাগে ২টি সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা ইবনাত ও ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী মো. আজমাইন হাসান।

 

কী স্টেজ ২-এ (আপার প্রাইমারি ক্যাটাগরি) প্রথমবার অংশগ্রহণ করেই নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল। ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আরিব নোমান ও ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী খন্দকার ফারহান ইশরাক বাংলাদেশের হয়ে পেয়েছে ২টি সম্মানসূচক পদক। দলের বাকি দুই সদস্য ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাবির ইবন আবু দাউদ ও খুলনার সরকারি করনেশন স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী সমাদ্দার।

 

 

সব মিলিয়ে বাংলাদেশ দল ব্যক্তিগত ইভেন্টে সম্মিলিতভাবে মোট ১৮৬ নম্বর পেয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে। দলগত ইভেন্টে ১৯৩ নম্বর পেয়ে পিংক গ্রুপে বাংলাদেশের অবস্থান-দ্বিতীয় রানার আপ। এ ছাড়াও তিন দিনব্যাপী পাজল সলভিং কনটেস্টে বিভিন্ন দেশের সঙ্গে অংশ নেয় শিক্ষার্থীরা।

রৌপ্যজয়ী কাজী নাদিদ হাসান বলে, ‘জীবনে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই পদক পেলাম। আমি খুবই খুশি। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।’

শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার বাংলাদেশ দলের সমন্বয়ক ডি এম জুনায়েদ কামাল বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বেশ মেধাবী ও পরিশ্রমী। লকডাউনের কারণে শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা না দিতে পারলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খুব ভালো ফল করেছে। আশা করছি সামনে আমরা আরও ভালো করতে পারব।’

কী স্টেজ ২-এ (আপার প্রাইমারি ক্যাটাগরি) দলনেতা ও উপ দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য মো. তুরাব হক এবং অনন্যা শাহরিন। কী-স্টেজ ৩ (লোয়ার সেকেন্ডারি) বিভাগে দলনেতা ও উপ-দলনেতা হিসেবে ছিলেন যথাক্রমে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য সাদ বিন কুদ্দুছ ও তাহমীম নূর।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি চলতি বছর অনুষ্ঠিত অনলাইন বাছাই, আঞ্চলিক ও জাতীয় গণিত অলিম্পিয়াডের ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল নির্বাচন করেছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *