মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশ থেকে করোনা যাক সরকার তা চায় না: ইকবাল হাসান মাহমুদ টুকু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দেশ থেকে করোনা যাক তা চায় না। চাইলে সরকার আরও উদ্যোগ গ্রহণ করতো। তারা ধরেই নিয়েছে দেশে ১৮ কোটি লোকের মধ্যে ৪/৫ লাখ লোক মরে গেলে কী হবে?

শুক্রবার গাজীপুরে দলের করোনা হেল্প সেন্টার ভার্চুয়ালি উদ্বোধকালে তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জয়দেবপুরের জেলা কার্যালয়ে ‘করোনা হেল্প সেন্টার’উদ্বোধন উপলক্ষে সকালে এই ভার্চুয়াল অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে জেলা ও মহানগরের ১৬টি ইউনিটে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজারসহ ঔষধপত্র বিতরণ করা হয়। এই হেল্প সেন্টার থেকে করোনা রোগীর জন্য সার্বক্ষণিক টেলিমেডিসিন সেবার চালু রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগরের আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, মহানগরের সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন, গাজীপুর জেলার সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও নির্বাহী কমিটির ডা. মাজহারুল আলমসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক টুকু আরও বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আজও  জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। এই কর্মীদের যিনি নেতৃত্ব দিয়েছেন  দেশনেত্রী খালেদা জিয়া এখনও বন্দি অবস্থায় আমাদের খোঁজখবর নেন। দূর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিদিন তিনি মনিটরিং করেন। 

তিনি বলেন, সরকারের ব্যর্থতা বলে দিনরাতেও শেষ করা যাবে না। যে সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না, যারা জনগণের রায়ে বিশ্বাস করে না সেই সরকারের পক্ষে এটা করাই সম্ভব। এরা রাজনৈতিক সরকার না। তারা আমলা চালিত সরকার। আমলা চালিত সরকার হওয়ার কারণে তাদের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ পার্লামেন্টে আমলাদের কাছে কত অসহায় সেটা প্রকাশ করেছেন। এটার পরে তো আর বলার কিছু থাকে না।

তারা (আওয়ামী লীগ) কিছুই না। ওসি-ডিসি-এসপি গোটা দেশের মালিক। ওরাই তো রাতের বেলা অন্ধকারে ভোট চুরি করে আজকে এই সরকারকে বসিয়েছে।তোফায়েল আহমেদের ওই বক্তব্যে বুঝা যায়, আওয়ামী লীগ দল হিসেবে নাই।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *