শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

কষ্টে কষ্টে অস্ট্রেলিয়ার জয়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের। বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৫ রানের টার্গেট পার হতে ৭ উইকেট খোয়াতে হয়েছে অজিদের। শেষ পর্যন্ত তিন উইকেটের ব্যবধানে  কষ্টে কষ্টে জয় পেয়েছে তারা।

স্কোরশিটে আর ২০ রান হলেই হয়তো হতো। এত কম রান করে বড় দলকে আটকানো মুশকিল। তারপরও শেষ পর্যন্ত লড়াই করলো বাংলাদেশ। জয় পেতে ঘাম ঝড়াতে হলো অস্ট্রেলিয়াকে। ম্যাচ শেষে স্বস্তির হাসি ম্যাথু ওয়েডের মুখে। সিরিজ হারলেও অবশেষে এক জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচ সিরিজে ব্যবধানে ৩-১ এ নামিয়ে আনলো সফরকারীরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১০৪ রান করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হলেও মাঝ পথে খেই হারিয়ে ফেলেছিল। শেষের দিকে অ্যাস্টন অ্যাগারের ব্যাটে স্বস্তির জয় পায় অজিরা এক ওভার হাতে রেখে, ৭ উইকেট হারিয়ে।

 

১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদী ঘূর্ণি বলে বোল্ড হন অস্ট্রেলিয়ার অধিনায়াক ম্যাথু ওয়েডকে। এরপর অবশ্য সাকিবের এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচের চিত্র বদলে দেন ড্যান ক্রিস্টিয়ান।

দলীয় ৪৭ রানে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ ওপেনার ম্যাকডারমটকে আউট করে। এরপর দ্রুত পড়ে আরো চারটি উইকেট। একে একে বিদায় নেন ড্যান ক্রিস্টিয়ান (১৫ বলে ৩৯ রান, পাঁচ ছক্কা ও এক চার), হেনরিকস (৪), কেরি (১) ও মিচেল মার্শ (১১)।

৬৫ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া তখন চাপে। এরপর অবশ্য দলের হাল ধরেন অ্যাগার ও টার্নার। এই জুটি দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। ৯৯ রানে আউট হন অ্যাগার। শরিফুলের বলে আউট হওয়ার আগে তিনি করেন ২৭ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। জয় নিশ্চিত করেন টার্নার ও টাই জুটি। ২০ বলে ৯ রানে অপরাজিত থাকেন টার্নার। সাত বলে ৪ রানে অপরাজিত থাকেন টাই।

এদিনও বল হাতে দারুণ করেন বাংলাদেশের মোস্তাফিজ। ৪ ওভারে এক মেডেনে দেন মাত্র ৯ রান। উইকেট পান দুটি। মেহেদী হাসান ৪ ওভারে ১৭ রানে পান দুটি উইকেট। শরিফুল ও নাসুম পান একটি করে উইকেট।

আগামী সোমবার মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *