শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

বর্তমান ফুটবল বিশ্বের সুপারস্টার লিওনেল মেসি রাতেই বার্সেলোনাকে বিদায় জানাচ্ছেন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

বর্তমান ফুটবল বিশ্বের সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপাস্টার বার্সেলোনাকে বিদায় জানাচ্ছেন, এ কথা সবারই জানা। রোববার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাবটিকে বিদায় জানাবেন বিশ্ব সেরা এই তারকা।

 

এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে ন্যু ক্যাম্পে। সম্মেলনে থাকবেন বিশ্ব সেরা এই ফুটবলার। আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন সতীর্থ, কোচ ও ক্লাবটির কর্মকর্তাদের।

 

লিওনেল মেসির বিদায়ের আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেন বার্সায় দীর্ঘ দিনের সতীর্থ জেরার্ড পিকে। পোস্টে তিনি লিখেন, ‘আজ থেকে প্রায় ২০ বছর আগে ২০০০ সালে আমরা এক সাথে বার্সায় এসেছিলাম। ন্যু ক্যাম্পে এ সময়টা কী অবিশ্বাস্য কাটল! দ্বিতীয়বার আমি বার্সায় ফেরার পর একসাথে ট্রেবল জিতলাম। তুমি হয়ে উঠলে ইতিহাসের সেরা। এত বছর পরে সেই তুমি বার্সার জার্সি আর গায়ে জড়াবে না! সত্যি বাস্তবতা কখনো কখনো খুবই কঠিন।’

 

এ দুই তারকাই ২০ বছর ধরে ছিলেন বার্সায়। কিন্তু এবার পিকের সাথে সেই বন্ধুত্বের পাশাপাশি শহরটার সাথেও বিচ্ছেদ মেসির সম্পর্কের। যদিও পিকের আশা এলএম১০ ঠিকই একদিন আবার ন্যু ক্যাম্পে ফিরবেন। তিনি বলেন, ‘এখনো অনেক কিছু করার বাকি আছে। তত দিন যেখানেই থাকো, সময়টা উপভোগ করো।’

এর মধ্যে গুঞ্জন চলছে, প্যারিসের পথে হাঁটছেন মেসি। আর্জেন্টাইন এই তারকাকে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো বেতনে তিন বছরের চুক্তিতে দলে ভেড়াচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি, যা নেইমারের বেতনের চেয়ে পাঁচ মিলিয়ন ইউরো বেশি। ফরাসি ক্লাবটির মালিক কাতারের আমিরের ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল- থানি ইতোমধ্যেই মেসির চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান তিনি। যদিও এর এক দিন পরেই শনিবার বিষয়টি অস্বীকার করেছে পিএসজি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *