সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরের গুরুদাসপুরে একটি পিক-আপ উল্টে ৬ জন নিহত

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নাটোরের গুরুদাসপুরে যাত্রী বহনকারী একটি পিক-আপ উল্টে ছয় জন নিহত হয়েছে; আহত হয়েছে শিশুসহ আরও অন্তত ছয় জন

-উপজেলার কাছিকাটা টোলপ্লাজার পশ্চিম পাশে বনপাড়া-হাটিকুমরুল সড়কে রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

আহত অন্তত ছয় জনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়ার বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বড়াইগ্রামের বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, দুপুর ২টার দিকে তারা খবর পেয়ে কাছিকাটা টোলপ্লাজার পশ্চিম পাশের নিচু জমি থেকে একটি উল্টে যাওয়া পিক-আপের নিচ থেকে পাঁচ আরোহীর মৃতদেহ উদ্ধার করেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, বনপাড়া বাইপাস মোড় থেকে ঢাকাগামী ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি পিক-আপ ঢাকার উদ্দেশে রওনা হয়।

“দুপুর দেড়টার দিকে পিক-আপটি গুরুদাসপুরের টোলপ্লাজার ৫০০ গজ পশ্চিমে উল্টে সড়কের বাম পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মহিলাসহ পাঁচ জন মারা যায়। হাসপাতালের পথে মারা যায় আরেকজন।”

বনপাড়া বাইপাসের বাসিন্দা অমর ডি কস্তা জানান, ঈদের পর থেকে প্রতিদিন বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ পিক-আপ ও ট্রাকযোগে  ঢাকায় যাচ্ছে। একইভাবে ২০-২৫ জন পোশাক কারখানার শ্রমিক দুর্ঘটনাকবলিত পিক-আপে করে ঢাকায় যাচ্ছিলেন। হাল্কা বৃষ্টি মধ্যে পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

কলেজ শিক্ষক আশরাফ হোসেন বলেন, আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর সামনে পণ্যবাহী এসব যানবাহনে মানুষ পরিবহন করা হচ্ছে। মানবিক কারণে এগুলো প্রতিহত করা না হলেও দুর্ঘটনার শিকার হয়ে অনেককে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *