শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ক্ষমতাসীনরা টিকা নিয়েও বাণিজ্য করছে : ইকবাল হাসান মাহমুদ টুকু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

ক্ষমতাসীনরা টিকাতেও ভাগ বসিয়ে বাণিজ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন বলেন, ‘আমরা সাংগঠনিক ৭০টি জেলায় করোনা মহামারীতে জনগণের জন্য কাজ করছি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেন যে আমাদেরকে দেখা যায় না। যদিও ওনার দল মানুষের পাশে দাঁড়াচ্ছে না। তারা কী করছে? টিকাতে ভাগ বসাচ্ছে। দলের লোকদের লাগিয়ে দিয়েছে, ওখানে ভাগ বসাচ্ছে। এরকম রিপোর্ট আছে যে টোকেন দিয়ে তারা মানুষের কাছ থেকে টাকা নেয়। গণমাধ্যমে এসব খবর এসেছে। শুধু তাই নয়, তারা টিকার রেজিস্ট্রেশনে টাকা নিচ্ছে। এসব ব্যবসা তারা করছে। সব জায়গায় তারা বাণিজ্য করছে।’

 

রোববার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের এক অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু এই অভিযোগ করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংগঠন দু’টির যৌথ উদ্যোগে বিএনপির করোনা হেল্প সেন্টারের জন্য ওষুধ সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় সরকারের সমন্বয়হীনতার কথা তুলে ধরে টুকু বলেন, সরকার প্রথমে বলেছে যে গণটিকা চলবে সাত দিন। এখন বলছে তিন দিন। আমরা দাবি করে আসছি যে আপনারা একটা পূর্ণ তালিকা দেন। আমার কাছে এত টিকা মজুদ আছে, আমার পাইপ লাইনে এত আছে, আমি প্রতিদিন এত টিকা দেবো। তাহলে জনগণ স্বস্তি পেত। কিন্তু সরকারের কোনো রোডম্যাপ জনগণ জানে না। সাংবাদিকরাও জানেন না।

 

বিএনপির এই নীতিনির্ধারক আরো বলেন, আমরা ব্রিটেনে দেখেছি, আমরা ভারতে দেখেছি, তাদের স্বাস্থ্যমন্ত্রী একটা পূর্ণ তালিকা দিয়েছে যে আমার কাছে এই স্টক আছে, আমি কোভ্যাক্স থেকে এত পাচ্ছি, আমি দিনে এত লাখ টিকা দেবো। দেখেন, ভারতে মন্ত্রিসভার রদবদলে স্বাস্থ্যমন্ত্রীর চাকরি চলে গেছে। আর আমাদের এখানে আপনারাই দেখছেন…।

 

করোনায় বিএনপির কার্যক্রম তুলে ধরে টুকু বলেন, করোনার প্রকোপ বেশি হওয়ার কারণে আমরা মনে করেছি, মানুষকে করোনা চিকিৎসা ও ওষুধপত্র দেয়া জরুরি। গরিব মানুষের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। এ জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনা হেল্প সেন্টার স্থাপন করে মানুষের পাশে থাকার। এখন পর্যন্ত আমরা ৭০টি জেলা ও মহানগরে এই সেন্টার খুলতে পেরেছি।

এ সময় করোনার বিভিন্ন ওষুধপত্র, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসাসিয়েশনের কর্মকর্তাদের অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা এম এ সেলিম, জহিরুল ইসলাম শাকিল, মেহেদী হাসান, ফখরুজ্জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক মোর্শেদ হাসান খান, শামীমুর রহমান শামীম, মাহবুব আলম চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা রিয়াজ উদ্দিন নসু ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *