শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

দুর্দান্ত এক রেকর্ডের অপেক্ষায় মোস্তাফিজ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৯ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজের বল বোঝেন না অসি ব্যাটসম্যানরা। এ সিরিজকে অনেকে ‘মোস্তাফিজ শো’ বলেছেন। মোস্তাফিজের বলে বিভ্রান্ত হয়ে অসি ব্যাটসম্যানরা তাকে গতিময় রশিদ খান বলছেন।

চতুর্থ টি-টোয়েন্টিতে ঝড় তোলা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ডেন ক্রিস্টিয়ান বলেছেন, আফগান তারকা রশিদ খান দ্রুতগতিতে লেগ স্পিন করলে যেমন হবে, মোস্তাফিজের বোলিং অনেকটাই তেমন।

আর যাই হোক আর কয়েক ঘণ্টা পর শুরু হতে যাওয়া শেষ ম্যাচে অসি ব্যাটসম্যানরা কীভাবে মোস্তাফিজকে মোকাবিলা করবেন তার দেখা মিলবে।

এদিকে প্রথম চার ম্যাচে দুর্দান্ত বোলিং করে দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন মোস্তাফিজ। যে রেকর্ড ইতিহাসে মোস্তাফিজ ছাড়া কেবল একজনের রয়েছে।

রেকর্ডটি হলো— আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে টানা দুই ম্যাচে দশের কম রান দেওয়া দ্বিতীয় বোলার মোস্তাফিজ।

তার আগে এই কৃতিত্ব করে দেখান কেবল হংকংয়ের পেস বোলিং অলরাউন্ডার আইজাজ খান। নেপালের বিপক্ষে একটি ম্যাচে ৪ ওভারে ৪ রান, আরেকটিতে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন তিনি।

তবে আজ মিরপুরে মোস্তাফিজের সামনে রয়েছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। আরও একটি রেকর্ডে ইতিহাসে দ্বিতীয় হবেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে পুরো ৪ ওভার বোলিংয়ে দশের কম রান তিনবার দিয়েছেন কেবল সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্পিনার সুলতান আহমেদ।

আজকের ম্যাচেও অসিদের নাকাল করে পুরো ৪ ওভারে দশের কম রান দিলে মোস্তাফিজ ভাগ বসাবেন সুলতান আহমেদের সেই রেকর্ডে।
 
প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট। আর তৃতীয়টিতে উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। চতুর্থ ম্যাচে চার ওভারে ৯ রান দিয়েই ২ উইকেট বাগিয়ে নিয়েছেন মোস্তাফিজ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *