রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

পরীমণিকাণ্ডে সিয়ামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৯ আগস্ট, ২০২১

চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তারের পর বিনোদন অঙ্গনের একাধিক মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। আবার কারো বিরুদ্ধে ছড়ানো হচ্ছে গুজবও। গেল ক’দিন ধরে পরীমনিকাণ্ডে তার সিমোর সহ-অভিনেতা সিয়াম আহমেদকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে নানা কথা। যা নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন এই অভিনেতা।

তিনি জানান, সাম্প্রতিক কতিপয় ব্যক্তি এবং কিছু অনলাইন পোর্টাল তার নাম উল্লেখ করে কাল্পনিক গল্প তৈরি করে প্রচার করছে।

এক ফেসবুক পোস্টে সিয়াম বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি এবং কিছু তথাকথিত ভুঁইফোড় অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে মূলত অনলাইন মাধ্যমে আমাকে নিয়ে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছেন। এটা বলা বাহুল্যমাত্র যে, সমস্ত গল্পগাঁথা, মিথ্যাচার ও নোংরামির মূলত কোনও ভিত্তিই নেই। একজন সামান্য মিডিয়াকর্মী হিসেবে আমি প্রতিটি সময় চেষ্টা করি আমার শুভানুধ্যায়ী থেকে শুরু করে সম্মানিত সকল দর্শককে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এবং তাদের জন্য আমার চেষ্টার শেষ নেই। সুস্থ সংস্কৃতি চর্চার আমার এই বিরামহীন প্রচেষ্টা সবসময় চলমান। বর্তমানে বাংলাদেশের মিডিয়া জগতে একটা অস্থিতিশীল কিংবা অস্থির যা-ই বলি না কেন তেমন পরিবেশ বিরাজমান। সেগুলোর কারণ কিংবা বিধেয় নিয়ে তর্ক-বিতর্ক হতেই পারে। যে কোনও যৌক্তিক তর্ক-বিতর্ক নতুন ভাবনার বিকাশ ঘটায় এবং এগুলো সুস্থ সমাজের উপাদানও বটে। কিন্তু এসব তর্ক-বিতর্ক আর মিথ্যাচার কিংবা কুৎসা রটাবার যে “ফাইন-লাইন” রয়েছে সেটি ছাপিয়ে যখন আমাকে হীন উদ্দেশ্যে নানাবিধ মিথ্যাচারে বিদ্ধ করা হয় এবং একই সঙ্গে আমার পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করা হয় তখন কেবল একজন অভিনেতা/মিডিয়াকর্মী হিসেবেই নয, বরং একজন সাধারণ মানুষ হিসেবেও আমার দায় জন্মে আমাকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি আমার এই বার্তা পৌঁছে দেওয়ার।’

বিষয়টি গুরুতর আকার ধারণ করায় আইনগত ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন এই অভিনেতা। লেখেন, ‘এসব বক্তব্য এবং সেগুলো ছড়িয়ে দেওয়া মানহানিকর এবং একই সঙ্গে বাংলাদেশে বিদ্যমান সাইবার অপরাধের যে নানাবিধ ধারা-উপধারা রয়েছে তার অন্তর্ভুক্ত। আমি জানাতে চাই, যারা যারা এসব মানহানিকর কর্মকাণ্ড তথা এই কুৎসা রটনায় এখন পর্যন্ত জড়িত আমি প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি (ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ দ্রষ্টব্য)। আমি মনে করি, একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে আদালতের ওপর বিচারের ভার ছেড়ে দেয়াটাই সঠিক সিদ্ধান্ত।

পাশাপাশি এও উল্লেখ করেন, অভিনেতা পরিচয়ের বাইরেও তিনি একজন আইনজীবী। তাই আইনগতভাবেই এগুতে চান।

উল্লেখ্য, পরীমনি ও সিয়াম একসঙ্গে ‌‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করেন। এর পরিচালক চয়নিকা চৌধুরী। গত বছরের ডিসেম্বরে এটি মুক্তি পায়। এ ছাড়াও তারা কাজ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাতেও। যা এখন মুক্তির অপেক্ষায়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *