সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

১০০ উইকেটে সাকিব আল হাসানের অনন্য রেকর্ড

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৯ আগস্ট, ২০২১

ক্রিকেটে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছাড়িয়েছেন অনেককে। এবার টি টোয়েন্টি ক্রিকেট গড়লেন নতুন এক রেকর্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম ম্যাচে সাকিব পান ৪ উইকেটের দেখা। আর তাতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি স্পর্শ করলেন উইকেটের সেঞ্চুরি। শুধু তাই নয় বৈশ্বিক ক্রিকেটে হয়ে নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেট নেয়ার নতুন নজির স্থাপন করলেন তারকা এই অলরাউন্ডার।

৯৮ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন তিনি আজ। ম্যাথু ওয়েডকে বোল্ড করে এগিয়ে যান এক ধাপ। পরে অ্যাশটন টার্নারের উইকেট নিয়ে পূর্ণ হয় এই সংস্করণে তার ১০০ উইকেট। পরে পান আরো দুটি উইকেট। যাতে অল আউট হয় অস্ট্রেলিয়া মাত্র ৬২ রানে, যা তাদের টি টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।

টেস্টে এই ‘ডাবল’ প্রথম করেছিলেন জর্জ গিফেন। অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার ১৮৯৫ সালে স্পর্শ করেন ১ হাজার রান, ১৮৯৬ অ্যাশেজের ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পূর্ণ করেন ১০০ উইকেট।

ওয়ানডেতে এই কীর্তি প্রথম গড়েন স্যার ইয়ান বোথাম। ওয়ানডেতে হাজার রান পূর্ণ করেন তিনি ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে, ১০০ উইকেটের মাইলফলকে পা রাখেন ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে।

সাকিবের ১ হাজার রান পূরণ হয়েছিল সেই ২০১৬ বিশ্বকাপে, কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৫০ রান করার পথে। ৫ বছর পর হলো উইকেটের সেঞ্চুরি।

সাকিবের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব আছে কেবল একজনেরই, লাসিথ মালিঙ্গা। সাবেক এই লঙ্কান পেসার রান করতে পেরেছেন কেবল ১৩৬। এই সংস্করণে ১ হাজার রান করা ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরে সবচেয়ে বেশি উইকেট শহিদ আফ্রিদির, ৯৮টি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *