শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুলের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অঙ্গীকার করে বলেছেন, আগামী দিনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিবো। এই নিশিরাতের সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে থেকে তা প্রতিহত করবো।

 

সোমবার ঢাকা-১৪ আসনের অর্ন্তগত দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় এই আসনের অর্ন্তগত দলীয় নেতাকর্মীদের পক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু। 

ঢাকা-১৪ আসনের অর্ন্তগত মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর থানা ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সাজু মহানগরীর এই  শীর্ষ নেতাকে শুভেচ্ছা জানান।

এ সময়  দারুসসালাম থানা বিএনপির সভাপতি সাজু বলেন, দেশনেত্রী  খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান মহানগর উত্তর বিএনপির যে কমিটি ঘোষনা করেছেন,  সেই কমিটির প্রতি একাত্মতা প্রকাশ করছি। দল ঘোষিত যেকোন কর্মসূচী সফল করতে রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে প্রতিটি নেতাকর্মী মহানগর কমিটির পাশে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শাহআলী থানা বিএনপির সাধারন সম্পাদক হুমায়ূন কবির রওশন, মিরপুর থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, দারুসসালাম থানা বিএনপির সাধারন সম্পাদক আরিফ মৃধা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের  সাংগঠনিক সম্পাদক  সাইদুল ইসলাম সাইদুল,  দারুসসালাম থানা যুবদল সভাপতি মমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মনির, শাহআলী থানা যুবদলের সাধারন সম্পাদক সোলায়মান দেওয়ান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহম্মেদ, সদস্য সচিব রুস্তম, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন রিপন, শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ, সদস্য সচিব বিপ্লব, ৯ নং ওয়ার্ড বিএনপির মোঃ ইকবাল হোসেন স্বপন, মো. বশির, মোঃ মোস্তফা বেপারী, ১০ নং ওয়ার্ডের আবু বক্কর মাকসুদ, ১১ নং ওয়ার্ডের আবুল বাশার, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল সভাপতি মোঃ আইয়ুব আলী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজীব সোহেল, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রহমান সহ অসংখ্য নেতাকর্মী।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *