শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

নতুন প্রস্তাব নিয়ে মেসির দরজায় বার্সেলোনা!

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

 

বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে মেসিকে ধরে রাখতে তাদের অপারগতার কথা। সে সিদ্ধান্তের পক্ষে রায় দিয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেছেন দলটার সভাপতি হোয়ান লাপোর্তা। জানিয়েছেন, কোনোভাবেই ক্লাব ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড়টিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে।

দুদিন আগে মেসি নিজেও সজল চোখে সংবাদ সম্মেলন করে বিদায় নিয়েছেন বার্সেলোনা থেকে। জানিয়েছেন, গন্তব্য এখন অন্যখানে।

এত কিছুর পর একটা খেলোয়াড় আবারও সেই ক্লাবে থেকে যাবেন, এমনটা বলা হলে হয়তো অনেকে পাগলের প্রলাপ বলেই উড়িয়ে দেবেন। কিন্তু খেলোয়াড়টির নাম যে মেসি, তাঁকে নিয়ে গুঞ্জনেরই–বা শেষ হবে কেন! আর্জেন্টিনা ও স্পেনের কিছু সংবাদমাধ্যমের খবর, মেসিকে দলে রাখার জন্য নাকি শেষ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। মেসিকে নাকি দেওয়া হয়েছে নতুন চুক্তির প্রস্তাব।

স্প্যানিশ চ্যানেল বেতেভে ফাটিয়েছে এই বোমা। তাদের অনুষ্ঠান ‘লা পোর্তেরিয়া’তে জানানো হয়েছে, মেসিকে আটকে রাখার জন্য শেষ এক চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার নতুন প্রধান নির্বাহী ফেরান রেভেরতার এ প্রস্তাব নিয়ে গেছেন মেসির কাছে। তাদের সাংবাদিক মার্ক মার্বা প্রাৎস বের করেছেন এ খবর। প্রাৎসের সূত্র ধরে আরও জানা গেছে, বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি মেসির!

খবর যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে বার্সার ইতিহাসে আরেকটা মাইলফলক হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো। যদিও প্রাৎস ও লা পোর্তেরিয়ার এ সংবাদ আদৌ সত্য কি না, সেটা জানার জন্য মেসি ও ক্লাবের বেশ কিছু সূত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে মুন্দো দেপোর্তিভো, কিন্তু কোনো আশাব্যঞ্জক সাড়া পায়নি।

এদিকে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সাংবাদিক তোনি হুয়ানমার্তি এবং আলবার্ত রোগেও একই কথা বলছেন। সম্মতি দিয়েছেন মার্ক মার্বা প্রাৎসের কথায়। জানিয়েছেন, সংবাদ সম্মেলন করে বিদায় নেওয়ার পর আবারও মেসিকে দলে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। চমকের ব্যাপার হলো, মেসিকে দলে রাখার জন্য সর্বশেষ এ প্রস্তাব নিয়ে যিনি গেছেন, সেই ফেরান রেভেরতারই বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাকে কিছুদিন আগে পরামর্শ দিয়েছিলেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার জন্য। হুয়ানমার্তি আরও জানিয়েছেন, মেসির বাড়িতে এ প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে নাকি স্থানীয় সময় রাত দুইটায়!

মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে হলে লা লিগার আনা সিভিসি চুক্তিতে সই করতে হবে, আর সেই চুক্তিতে সই করা মানে বার্সেলোনার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া, ইউরোপিয়ান সুপার লিগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দেওয়া। তখন বার্সেলোনা সিভিসি চুক্তিতে সই করলে রেভেরতার ইস্তফা দেবেন, এমন ভয়ও দেখিয়েছিলেন লাপোর্তাকে। স্পোর্ত ও বেতেভের খবর সত্যি মানলে সেই রেভেরতারই নিজের অবস্থান পালটে এখন মেসিকে দলে রাখার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন!

এদিকে স্পোর্ত, বেতেভের এই খবরকে সমর্থন করেছে আর্জেন্টিনার বেশ কিছু সংবাদমাধ্যম। ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক সেবাস্তিয়েন ভিনিয়োলো এর মধ্যেই এই খবরের ওপর ভিত্তি করে আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছেন। এই ভিনিয়োলো মেসির খুব কাছে মানুষ হিসেবে আর্জেন্টিনায় পরিচিত। টিওয়াইসি স্পোর্ত, ওলে, মুন্দো আলবিসেলেস্তের মতো সংবাদমাধ্যমও বেশ ফলাও করে খবরটা প্রচার করেছে।

 

যদিও সবার মুখেই এক কথা, প্রস্তাবে মেসি রাজি হবেন কি না, সে আলোচনা বহুদূর, তবে বার্সেলোনা যে ফেরান রেভেরতারের মাধ্যমে নতুন এ প্রস্তাব নিয়ে মেসির কাছে গেছে, এটা সত্যি।


তবে ওলে আরও জানিয়েছে, বার্সা নতুন এ প্রস্তাব নিয়ে যেতে বড্ড দেরি করে ফেলেছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির সবকিছু পাকাপাকি হয়েই গিয়েছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা এখন।


দেখা যাক, মেসি-বার্সা কাহিনিতে আসলেই আর কোনো ‘টুইস্ট’ আসে কি না!

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *