রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

সংক্ষিপ্তাকারে হবে প্রাথমিক শিক্ষা সমাপনীও

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ আগস্ট, ২০২১

সংক্ষিপ্ত আকারে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেওয়া হতে পারে। অটোপাস না দিয়ে শিক্ষার্থীদের নিজ ক্লাসে বসে এ পরীক্ষা আয়োজন করে সেটি মূল্যায়নের ভিত্তিতে পিইসির সার্টিফিকেট দিতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আগামী মাসের শুরু থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তুতি শুরু করেছি। আগামী মাসে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান শুরু করা সম্ভব হলে প্রথম

শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের এক দিন করে ক্লাস নেওয়া হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন শ্রেণি ক্লাসে পাঠদান করানো হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে তার ওপর ক্লাসে পরীক্ষা নেওয়া হবে। সেটির ওপর মূল্যায়ন করে ফল দেওয়া হবে।

 

এদিকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ‘হোমওয়ার্ক’ বা বাড়ির কাজ দেওয়া শুরু করেছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের বাসায় শিক্ষকরা গিয়ে বাড়ির কাজ দিয়ে আসছেন। সপ্তাহ শেষে গিয়ে আবার তা বুঝিয়ে নিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, ‘বাড়ির কাজ’ করিয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে নতুন শ্রেণিতে তুলে দেওয়া হবে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *