রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

মেসি আসতেই হুহু করে বাড়ছে পিএসজির ফলোয়ার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির পর ভক্তদের উদ্দেশ্যে মেসি। ফ্রান্সের প্যারিসে, ১১ আগস্টরয়টার্স

দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি এখন প্যারিসে। দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। আর মেসি যেখানে, ভক্তরা যে সেখানেই তাঁকে অনুসরণ করবেন, তেমনটাই তো স্বাভাবিক।

৩৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা ফুটবলারের আগমনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই বেড়ে গেছে পিএসজির অনুসারীর সংখ্যা। সবচেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী এখন (১১ জুলাই রাত সাড়ে ৮টা) ৪ কোটি ৩৪ লাখ। অথচ এক সপ্তাহ আগেও সংখ্যাটি ছিল ৩ কোটি ৭৬ লাখ। এ কদিনেই ৫৮ লাখ বেড়েছে এবং সেটা ক্রমাগত বেড়েই চলেছে। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও একই ধরনের অবস্থা।

এদিকে ইনস্টাগ্রামে পিএসজিও পড়ে আছে মেসিকে নিয়ে। টানা ১৭টি পোস্টে মেসি ছাড়া আর কেউ ঠাঁই পাননি।

ইনস্টাগ্রামে লিওনেল মেসির অনুসারীও বাড়ছে। এখন তাঁর অনুসারীসংখ্যা ২৪ কোটি ৭৪ লাখ। গত ৩০ দিনে সংখ্যাটি বেড়েছে মোট ১ কোটি ৯৩ লাখ। পিএসজিতে যোগ দেওয়ার খবরে সে সংখ্যাও হুহু করেই বাড়ছে।

নতুন খবর হলো, অনুসারীর সংখ্যার বিচারে মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কারদাশিয়ানকে পেছনে ফেলেছেন মেসি। খোদ ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাদ দিলে মেসির সামনে আছেন আর কেবল পাঁচজন—ক্রিস্টিয়ানো রোনালদো, ডোয়াইন জনসন, আরিয়ানা গ্রান্ডে, কাইলি জেনার এবং সেলেনা গোমেজ।

অনুসারীর সংখ্যার বিচারে ইনস্টাগ্রামে শীর্ষ ১০ অ্যাকাউন্ট

অ্যাকাউন্ট অনুসারী
১. ইনস্টাগ্রাম ৪১ কোটি ৩২ লাখ
২. ক্রিস্টিয়ানো রোনালদো ৩২ কোটি ৫৭ লাখ
৩. ডোয়াইন জনসন ২৬ কোটি ৮ লাখ
৪. আরিয়ানা গ্রান্ডে ২৫ কোটি ৮৫ লাখ
৫. কাইলি জেনার ২৫ কোটি ৭১ লাখ
৬. সেলেনা গোমেজ ২৫ কোটি ১০ লাখ
৭. লিওনেল মেসি ২৪ কোটি ৭৪ লাখ
৮. কিম কারডাশিয়ান ২৪ কোটি ৩৪ লাখ
৯. বিয়ন্সে ১৯ কোটি ৮৯ লাখ
১০. জাস্টিন বিবার ১৮ কোটি ৮৪ লাখ

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *