শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলজেরিয়ায় দাবানলে প্রাণহানি ৬৫ জনের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আলজেরিয়ায়। সাধারণ মানুষকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে ২৮ জন সেনার। সব মিলিয়ে মারা গেছেন অন্তত ৬৫ জন। বুধবার (১১ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে ডয়চে ভেলে ও বার্তা সংস্থা রয়টার্স।

 

 

 

প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ছেড়ে আগুন আফ্রিকাতেও ছড়িয়েছে। উত্তর আফ্রিকার আলজেরিয়া ভয়াবহ আগুনের গ্রাসে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় পানি নেই। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবার সেখানেই পৌঁছেছিলেন আলজেরিয়ার সেনা জওয়ানরা। আলজেরিয়ার এ অঞ্চলে উপজাতির বাস। তাদের উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে পড়েন জওয়ানরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৮ জনের। ১২ জন গুরুতর আহত হন।

 

 

 

 

আলজেরিয়ায় দাবানলে ২৮ সেনাসহ প্রাণহানি বেড়ে ৬৫

 

 

 

 

আলজেরিয়ায় তাপমাত্রা হু হু করে বাড়ছে। ৬৯টি দাবানলের সৃষ্টি হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট আবেদল মাডজিদ তেব্বৌন তিন দিনের শোক ঘোষণা করেছেন।

 

 

এর আগে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট জানান, সেনারা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দেশটির একটি টিভি চ্যানেল জানিয়েছে, এখন পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৬৫ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।

 

 

 

 

আলজেরিয়ায় দাবানলে ২৮ সেনাসহ প্রাণহানি বেড়ে ৬৫

 

 

 

 

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বত ঘেরা এ অঞ্চলে যাওয়া কঠিন। পানি অত্যন্ত কম। তারই মধ্যে গ্রামবাসী বালতিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের ফলে সর্বত্র তাপমাত্রা অনেক বেড়ে গেছে।

 

 

 

 

ইউরোপের বহু অঞ্চলে দাবানল হয়েছে। তুরস্কের আগুন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এবার আগুন ছড়াল আফ্রিকাতেও। পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *