বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

পিএসজির অনুশীলনে মেসিকে স্বাগত জানালেন সতীর্থরা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বুধবার ভক্তদের সাথে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে আনুষ্ঠানিক ভাবে পরিচয় এবং ভক্তদের অভাবনীয় অভ্যর্থনা গ্রহনের পর বৃহস্পতিবার ক্লাব অনুশীলনে সতথীর্থদের সাথে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ক্যাম্প ডি লজের অনুশীলন মাঠে নতুন সতীর্থদের সাথে পরিচিত হন আর্জেন্টাইন সুপার স্টার।

 

ব্রাজিলীয় তারকা নেইমার এবং ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের সাথে আক্রমনভাগে মেসির অন্তর্ভুক্তি পিএসজির শক্তিমত্তা বহুগুন বেড়ে যাবে। এখন পিএসজির প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

 

পিএসজিতে আনুষ্ঠানিক ভাবে যোগদানের পর বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে সবার আগে অভ্যর্থনা জানান মেসিকে। সামাজিক গণমাধ্যমেও মেসিকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ২২ বছর বয়সি এই ফরাসি তারকা।

 

পিএসজির সাথে আর মাত্র এক বছরের চুক্তি রয়েছে এমবাপ্পের। যে কারণে তিনি এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। দুই জনের কোলাকুলির ছবি দিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘লিও, প্যারিসে স্বাগতম।’
নিজ দেশ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর সাবেক বার্সেলোনা তারকা ৩৪ বছর বয়সি মেসির আর মাঠে নামা হয়নি।

বৃহস্পতিবার তিনি হাল্কা ব্যায়াম সেরেই পিএসজির অনুশীলনে যোগ দেন।

এরআগে বুধবার পার্ক ডি প্রিন্সেসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেসি বলেছিলেন, ‘প্রায় একমাস ধরে আমি খেলার বাইরে আছি। শারিরিক ভাবে প্রস্তুতির জন্য কিছুুটা সময় লাগবে। আশা করছি যত দ্রুত সম্ভব নিজেকে ফিট করে নিতে পারব। কারণ মাঠে নামার জন্য আমার আর তর সইছে না।’

যত দ্রুত সম্ভব পিএসজির হয়ে মাঠে নামবেন মেসি। তবে এর মানে এই নয় যে সপ্তাহের শেষ ভাগে স্ট্রসবার্গের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচেই কোচ মরিসিও পচেত্তিনোর স্কোয়াডের অংশ হবেন তিনি

মেসি বলেন,‘ আমি প্রথম কোন ম্যাচে খেলতে যাচ্ছি তা বলতে পারব না। তবে এটি বলতে পারি ম্যাচ শুরুর জন্য আমি মুখিয়ে আছি। যত দ্রুত সম্ভব আমি মাঠে নামতে চাই।’

সূত্র : বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *