শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

গানের পর এবার রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

বেশ কয়েক বছর ধরে নতুন নতুন গান নিয়ে হাজির হন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ নিয়ে তিনি বেশ আলোচিত। প্রতি ঈদেই তার একক গানের অনুষ্ঠান প্রচার হতে দেখা যায়।

গানের পর এবার রান্নার হাড়িতেও নিজের দক্ষতা দেখাতে চলেছেন ড. মাহফুজুর রহমান। টিভি পর্দায় হাজির হতে যাচ্ছেন একটি রেসিপি নিয়ে।

এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে। বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়। নিয়মিত আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন পেশার অতিথিদের।

 

অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজ হাতে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।

অনুষ্ঠানের এক পর্যায় চুলায় যখন তপ্ত আগুনে রান্না চলবে, ঠিক তখন দর্শকদের জন্য বাড়তি পাওয়া হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গেয়ে শোনাবেন ‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি।

জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সম্প্রতি পর্বটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটিএন বাংলার পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। গেল ঈদেও প্রচার হয়েছে তার একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *