শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

বিশ্বে করোনায় মৃত্যু ৪৩ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬২ লাখ ছাড়িয়েছে। আর করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ লাখ ৪৫ হাজার। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৮৭৬ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৪৫ হাজার ৫৪৯ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৪৯৯ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ১১ জনের। করোনার সংক্রমণ দেশটিতে কমে গেলে গত কয়েক মাসে ফের বেড়েছে। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৩১ হাজার ৮২ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজার ৭৯৩ জন। 

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৮২৬ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ২৫৪ জনের। গত ২৮ দিনে আক্রান্তের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এসময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯০ হাজার ৯৯৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ হাজার ৭২৩ জন। 

 

 

গত ২৮ দিনের করোনায় আক্রান্ত বিবেচনায় এশিয়ার দেশ ইন্দোনেশিয়া উঠে এসেছে তৃতীয় অবস্থানে। এসময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৩৫২ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ হাজার ৪৭২ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৪ হাজার ৯৪৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৯৬ জনের। 

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩ লাখ ১৯ হাজার জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৮৬২ জনের। গত ২৮ দিনে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১০ লাখ ২২ হাজার ৫৪৯ জন। আর করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৫৪ জন। 

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৬৮ হাজার ৩২৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪১৪ জনের। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৯২৩ জন। আর করোনায় মারা গেছে ১১ হাজার ৭১ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *