শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭৮ মৃত্যু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু হয়েছে। ২০ দিন ধরে দেশে করোনায় মৃত্যু ২০০ এর উপরে ছিল। শুক্রবার প্রথম নিচে নেমে ১৯৭ জনের মৃত্যু হয়। এ হিসেবে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো মৃত্যু ২০০ এর নিচে। অবশ্য এ দিন আরও কমেছে।

এছাড়া এ সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৮৫ জন। এ হিসেবে আক্রান্ত শুক্রবারের চেয়ে আরও কমেছে। ওইদিন শনাক্ত হয়েছিলেন আট হাজার ৪৬৫ জন। শুক্রবারও টানা পাঁচদিন পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে।

এদিকে গত তিন সপ্তাহে একদিনে এটাই সবচেয়ে কম রোগী শনাক্তের খবর। এর আগে গত ২৪ জুলাই ছয় হাজার ৭৮০ জন রোগী শনাক্ত হয়েছিলেন। এরপর শুক্রবার পর্যন্ত দৈনিক শনাক্ত আট হাজারের নিচে আর নামেনি।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ হাজার নমুনা পরীক্ষা করে ছয় হাজার ৮৮৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে। এ হিসেবে শনাক্ত হার ২০ দশমিক ৬৬ শতাংশ। এর আগের দিন শনাক্ত হার ছিল ২০ দশমিক ৮৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে। আর নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৩ হাজার ৯৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত থেকে সেরে উঠেছেন সাত হাজার ৮০৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন সুস্থ হয়েছেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *