বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

বিভেদ ভুলে সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার আমানউল্লাহ আমানের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

বিভেদ ভুলে সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রোববার বিকালে মহানগর উত্তরের এক যৌথ সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “আগামী দিনে যে আন্দোলন, যে সংগ্রাম দেশের জন্যে, দেশের মানুষের জন্য শুরু হবে, সেই আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে নামার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব।

“এই প্রত্যাশা পূরণ করতে গেলে আমাদের সকলকে বিএনপি মহানগর উত্তর-দক্ষিণ সারা বাংলাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আমান বলেন, বিএনপির লক্ষ্য হল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সভায় নবগঠিত কমিটির সদস্য তাবিথ আউয়াল, আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, মোস্তাফিজুর  রহমান সেগুন, ফেরদৌসি আহমেদ মিষ্টি, এজিএম শামসুল হক, মোয়াজ্জেম হোসেন মতি, আতাউর রহমান চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

যুবদলের এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিনসহ সহযোগী সংগঠনের নেতারাও ছিলেন সভায়।

গত ২ অগাস্ট আমানউল্লাহ আমানকে আহবায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে উত্তরের ৪৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

একইদিন আবদুস সালামকে আহবায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা দক্ষিণের ৪৯ সদস্যের কমিটিও গঠন করা হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *