বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশের খেলার সূচি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দীর্ঘ পাঁচ বছর পর মাঠে গড়াতে যাওয়া বৈশ্বিক এ টুর্নামেন্টটির সপ্তম আসর শুরু হবে আগামী ১৭ অক্টোবর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে ১৪ নভেম্বর। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন উদ্বোধনী দিনেই শুরু হবে।

 

প্রথম রাউন্ডে ম্যাচে ১৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে টাইগাররা। তিনটি ম্যাচই ওমানে অনুষ্ঠিত হবে।

 

ম্যাচ ও সিরিজ সেরা সাকিব

 

প্রথম রাউন্ডে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডসহ মোট ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল চূড়ান্ত পর্ব বা সুপার টুয়েলভ আগেই নিশ্চিত করে রাখা দলগুলোর সঙ্গে যোগ দেবে।

 

 

 

বিশ্বকাপের চার ভেন্যু হচ্ছে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এর মধ্যে ওমানে শুধু প্রথম রাউন্ডের একটি গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের আরেক গ্রুপের ম্যাচ হবে আমিরাতেই।

 

চূড়ান্ত পর্বের গ্রুপ-এ তে রাখা হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে এবং গ্রুপ-বি এর দলগুলো হলো ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

 

 

 

অন্যদিকে, প্রথম রাউন্ডের গ্রুপ-১ তে থাকা দলগুলো হলো শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া এবং গ্রুপ-২ এর দলগুলো বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান।

 

 

 

গ্রুপ-১ এর শীর্ষ দুই দল যোগ দেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আর গ্রুপ-২ এর তারা গ্রুপ-বি তে যোগ দেবে।

 

 

 

একনজরে প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচ

১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড

১৯ অক্টোবর ওমান বনাম বাংলাদেশ

২১ অক্টোবর বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *