বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

চন্দ্রিমা উদ্যানে পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার সকালে সংঘর্ষের সময় পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকও রয়েছেন।

ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃত্বের সঙ্গে কয়েক হাজার কর্মী সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন। সে সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

 

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে তাদের লাঠিপেটা করে পুলিশ।

এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে আমান, আমিনুল হকসহ কয়েকজন আহত হন।

 

 

এরপর ১১টার দিকে উত্তরের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে জিয়ার কবরমুখী সড়কে যেতে থাকলে পুলিশ ফের কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

এসময়ে নেতাকর্মীরা এদিক-ওদিকে ছুটতে থাকেন। পুলিশ ধাওয়া করে তাদের চন্দ্রিমা উদ্যানের সীমানার বাইরে বের করে দেয়।

 

 

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে তাদের লাঠিপেটা করে পুলিশ।

এসময় শেরেবাংলা নগর, ফার্মগেইট এলাকার আশপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে বেশকিছু যানবাহন ভাঙচুরও করেন।

 

 

পুলিশের তেজগাঁও জোনের ডিসি  বলেন, “বিএনপির নেতাকর্মীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আত্মরক্ষার্থে আমরা ব্যবস্থা নিয়েছি।”

নবগঠিত মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটিকে নিয়ে সকাল ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল এদিন।

 

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া।

কর্মসূচিতে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামও সেখানে ছিলেন।

 

এ ঘটনার পর চন্দ্রিমা উদ্যান এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *