শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

স্ট্যাটাসে যা বললেন ড. আসিফ নজরুল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’ ড. আসিফ নজরুলের এক লাইনের এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

 

মঙ্গলবার ওই স্ট্যাটাসের পর বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি স্ট্যাটাস দিয়ে আগের স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

 

এতে তিনি লিখেছেন, আমার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কোনো কোনো মহল থেকে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে, আমি তাতে বিস্মিত ও মর্মাহত। আমার স্ট্যাটাসে কাউকে উল্লেখ করে কিছু বলা হয়নি। এখানে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচনে বিজয়ী সরকার দৃঢ়ভাবে দুনীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে এ ধরনের মানুষের মধ্যে ভীতি তৈরি হয়। এমন একটা কথা সম্ভাবনা হিসেবে আমার স্ট্যাটাসে বলার চেষ্টা করা হয়েছে।

 

এতে তিনি আরো লিখেছেন, আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার সাথে উগ্রবাদ বা মৌলবাদকে উৎসাহিত করার কোনো সম্পক নেই। উগ্রবাদী ও মৌলবাদীরা বরং সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ হয়। আশা করি আমার বক্তব্য নিয়ে ভুল বুঝাবুঝির অবসান হবে।

 

এর আগে মঙ্গলবার ‘আফগান সঙ্কট’ শিরোনামে আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন ড. আসিফ নজরুল। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, পশ্চিমা শক্তির প্রত্যক্ষ সাহায্যে গত ২০ বছর ধরে হামিদ কারজাই আর আশরাফ গনিরা আফগানিস্তান শাসন করেছে। উন্নয়ন, নারী শিক্ষা, মানবাধিকার, গনতন্ত্র, প্রযুক্তি- সব না কি তারা দিয়েছিল আফগানিস্তানের মানুষকে। তাহলে এতকিছুর পর তারা আফগান মানুষের মন জয় করতে পারলো না কেন? কেন তাদেরই সেনাবাহিনী তাদের জন্য যুদ্ধ করার তাগিদ অনুভব করেনি কাবুলে? কেন বর্বর আর পশ্চাৎপদ বলে অভিযুক্ত তালেবানরা তাদের চেয়ে এখনো জনপ্রিয়?

ড. আসিফ নজরুল বলেন, তালেবানদের গালি দেয়ার আগে এসব প্রশ্নের উত্তর খোঁজা উচিত। আফগানিস্তানের মানুষকে একবার কম্যুনিস্ট আরেকবার সেক্যুলার বানানোর চেষ্টা হয়েছে, আফগান থাকতে দেয়া হয়নি। তালেবান উত্থানের পেছনে এর ভূমিকাও সৎভাবে চিন্তা করা উচিত।

ওই স্ট্যাটাসে আরো বলা হয়, আমি চাই, আফগানিস্তান হোক প্রকৃত অর্থে আফগান মানুষের। আমি চাই, আফগানিস্তানের উদাহরণ থেকে এই উপলদ্ধি আসুক যে ভুয়া নির্বাচন, চাপিয়ে দেয়া উন্নয়ন ও উপরতলার মূল্যবোধ তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে এক মুহূর্তে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *