বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

ভোটারবিহীন সরকার ব্যর্থ হয়ে দমন-নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে:বিএনপি মহাসচিব

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটারবিহীন সরকার দেশ পরিচালনা ও মহামারি করোনা মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে বিএনপির ওপর দমন-নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াপনার প্রমাণ দিচ্ছে।

বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল (মঙ্গলবার) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারতের কর্মসূচিতে নির্মম হামলার প্রতিবাদে আজ (বুধবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মহানগরীর থানায় থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হামলা চালানো হয়। আজও নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদেরকে আহত করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলাকালে মৌচাক ও মালিবাগ বিশ্বরোডসহ মহানগরীর কয়েকটি স্থানে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার ও বেধড়ক লাঠিচার্জ করে তাদেরকে গুরুতর আহত করে। সকাল থেকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখে। কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় ছয়জন নেতাকর্মীকে আটক এবং অন্য নেতাকর্মীসহ পথচারীদেরও হয়রানি করা হয়। গতরাতে মহানগরীর বিভিন্ন নেতাকর্মীর বাসায় তল্লাশির নামে পুলিশ হয়রানি করে।

করোনায় আক্রান্ত রোগীদের সহায়তার জন্য বিএনপির মানবিক উদ্যোগ ‘করোনা হেল্প সেল’ এর কার্যক্রমেও হামলার মতো ন্যক্কারজনক অমানবিক কাজ করতে পিছপা হচ্ছে না আওয়ামী লীগ। আজ (বুধবার) নরসিংদীর মনোহরদীতে করোনা হেল্প সেল-এর উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে কয়েকজন সাংবাদিকসহ বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে মারাত্মকভাবে আহত করে।  

গতকাল (মঙ্গলবার) রাতে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য খালেদ মাসুদ আঞ্জুমান এবং ফেনী জেলাধীন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শাহাদাতকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হয়রানি ও হেনস্তা করার সর্বগ্রাসী অভিযান এখন আরও প্রকট আকার ধারণ করেছে।  হিংসাশ্রয়ী রাজনীতির ধারক আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন অব্যাহত রেখেছে। বিএনপির কোনো কর্মসূচি দেখলেই সরকার আতঙ্কিত হয়ে পুলিশ দিয়ে তা দমনে বেপরোয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে ফখরুল বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার ও জুলুমের মাধ্যমে দেশে এখন ফ্যাসিবাদী দুঃশাসন চলমান রাখা হয়েছে। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং গ্রেফতার বাণিজ্যকে নিয়মে পরিণত করার মাধ্যমে দেশে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। বানোয়াট মামলা দায়ের ও গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের এখন দুঃসহ জীবন অতিবাহিত হচ্ছে। ঢাকার বিক্ষোভ, মনোহরদীতে মানবিক উদ্যোগে হামলা এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য খালেদ মাসুদ আঞ্জুমান এবং ফেনী জেলাধীন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শাহাদাতকে গ্রেফতারের ঘটনা সরকারের ফ্যাসিবাদী শাসনের আরও একটি নির্লজ্জ উদাহরণ। 

তিনি বলেন, আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি ও আহতদের আশু সুস্থতা কামনা করছি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *