সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

এসএসসি-এইচএসসি’র ব্যবহারিক খাতা জমাদানের নির্দেশনা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমাদানের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার ১৭ আগস্ট বোর্ডের ওয়েবসাইটে এই নির্দেশনা দেয়া হয়েছে।

 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে। যেহেতু কোভিড-১৯ পরিস্থিতির কারণে চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিক খাতা বা নোট বুক জমা নেয়া প্রয়োজন।

 

এতে আরো বলা হয়, এসএসসি বা সমমানের পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের যে কোনো দুইটি ব্যবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে নিজ প্রতিষ্ঠানে জমা দিবে।

 

একইভাবে এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির (যে গুলোতে ব্যবহারিক আছে) প্রতিপত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের দু’টি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে জমা দিবে।

ইতোমধ্যে যদি কোনো শিক্ষার্থী ২০২১ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে দু’টির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে তাহলেও শিক্ষার্থী ওই ব্যবহারিক খাতা বা নোট বুক জমা দিতে পারবে।

সূত্র : বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *