শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে থেকেও আসামি ইঞ্জিঃ ইশরাক হোসেন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাজধানীর শের-ই-বাংলানগর থানায় করা একাধিক মামলায় দুই-তিন হাজার আসামি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত মহানগর দক্ষিণ শাখার সদস্য ইশরাক হোসেনও এ মামলার আসামি। ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী উত্তরে তাবিথ আউয়ালসহ ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি আছেন ২-৩ হাজার। ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ  বলেন, বর্তমানে ইশরাক হোসেন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী মাসে তার ঢাকায় ফেরার কথা। এদিকে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি। রাজধানীর মালিবাগে মিছিলের নেতৃত্ব দেন মহানগর দক্ষিণ আহ্বায়ক আবদুস সালাম ও রফিকুল আলম মজনু। মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মহানগর উত্তর শাখার উদ্যোগে মিরপুরসহ কয়েকটি স্থানে মিছিল করেছে দলের নেতাকর্মীরা। এদিকে পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা করে। গতকাল বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা করে। পুলিশের করা মামলার পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ৪৫ নেতাকর্মীকে আদালতে পাঠালে ২৬ জনকে দুদিনের রিমান্ডের আদেশ দেন। ১৯ জনকে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন রিমান্ডের এই আদেশ দেন। মামলার দুই আসামি কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ আরও অনেক আইনজীবী আসামিদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। সংঘর্ষের পর বিএনপির নেতা আমানউল্লাহ আমান, আমিনুল হক, ছাত্রদলের সাইফুল ইসলাম ও কাওসার মল্লিককে হাসপাতালে ভর্তি করা হয়। তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও বিএনপির কর্মী আবুল কালাম আজাদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে বিএনপির দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, মিথ্যা অভিযোগে মামলার পর তাদের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছেন। তাদের নেতাকর্মীরা বাসায় থাকতে পারছেন না। গতকাল কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করল, আবার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করল ও মামলা দিল। আমরা এখন কোন দেশে বাস করছি? দলীয় সূত্র জানায়, সংঘর্ষের পর দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিএনপির শীর্ষ পর্যায় থেকে গ্রেপ্তার এড়িয়ে থাকতে বলা হয়েছে। দলের কাছ থেকে এ নির্দেশনা পাওয়ার পর আহত নেতাকর্মীরা পুলিশ এড়িয়ে চলতে নিরাপদ স্থানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেক নেতাকর্মী নিজ বাসায় না থেকে রাতে স্থান পরিবর্তন করে থাকছেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *