শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

সারাদেশকে সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের অবস্থা পাকিস্তানের চেয়েও ভয়াবহ। ​বরিশালের ঘটনাই প্রমাণ করে সারাদেশকে সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে সরকার।​

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন  তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আজকেও এখানে আসার সময় ২৫ জনের মত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের বাধা দেওয়া হয়েছে। গত পরশু ও আজকে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। একইসঙ্গে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি।'

তিনি বলেন, আর্তমানবতার সেবা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহযোগিতা করতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এখন সরকারের নানান বাধার মুখে দলটি তাদের কার্যক্রম করতে পারছে না।

 

বিএনপি মহাসচিব বলেন, '১৯৭১ সালে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। সাংবাদিকরা লিখতে পারবে, একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক ধারায় দেশের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে, মানুষ তার কথা বলতে পারবে। কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। এই বাংলাদেশ এখন একটি ফ্যাসিস্ট সরকারের যাঁতাকলে পরে সম্পূর্ণ রূপে কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে।

এ সময় সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন তিনি। একদলীয় শাসন কায়েম করতেই বিরোধী দলগুলোর ওপর দমন নিপীড়ন চলছে বলেও জানান মির্জা ফখরুল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলি সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল প্রমুখ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *