শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

কাবুল বিমানবন্দরে গোলাগুলি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

সম্প্রতি কাবুল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এরপর থেকেই আফগানিস্তানে অস্থিরতা বিরাজ করছে। দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে ফের কাবুল বিমানবন্দরের একটি প্রবেশ পথে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন জার্মান সামরিক কর্মকর্তারা। 

 

এ গোলাগুলির সময় একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত এবং অপর তিনজন আহত হন। বলা হচ্ছে জার্মান এবং মার্কিন বাহিনীও এই ঘটনায় জড়িত ছিল।

তবে কীভাবে এ গোলাগুলি শুরু হয়েছিল তা এখনো পরিস্কার নয়।

বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দরে এখন যে আফগান বাহিনী রয়েছে, তারা একটি সামরিক ইউনিটের অংশ। এই ইউনিটটি তালেবানের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানায় এবং তারা বিমানবন্দরে আন্তর্জাতিক বাহিনীকে সহায়তা করছে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

একজন ন্যাটো কর্মকর্তা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, গত সপ্তাহান্তের পর থেকে এ পর্যন্ত কাবুল বিমানবন্দরের আশেপাশে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে এবং পদদলিত হয়ে মারা যান।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *