বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলারের ঘর থেকে এক লাফে ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ দশমিক শুন্য ৪ বিলিয়ন বা চার হাজার ৮০৪ কোটি ডলার। 

করোনার প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে তারল্য সহায়তা পাওয়ার কারণেই হঠাৎ করে রিজার্ভ এতোটা বেড়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

তারা জানান, আইএমএফ থেকে ১৪৪ কোটি ৮০ লাখ ডলারের সমপরিমাণ স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। অর্থনীতিতে কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় গত ২ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের জন্য ৬৫০ বিলিয়ন ডলারের সমপরিমাণ এসডিআর বরাদ্দের সিদ্ধান্ত নেয় আইএমএফ। যা কার্যকর হয়েছে মঙ্গলবার। বাংলাদেশও এই সহায়তা পেয়েছে। যার ফলে বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর আগে গত ২৯ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

আইএমএফ তার সদস্য দেশগুলোকে তারল্য সহায়তা হিসেবে এসডিআর বরাদ্দ দিয়ে থাকে। এসডিআর হলো- বৈদেশিক মুদ্রায় রিজার্ভ সংরক্ষণের পাঁচটি মুদ্রার একক। বর্তমানে ওই পাঁচটি মুদ্রা রিজার্ভ মুদ্রা হিসেবে আইএমএফ স্বীকৃত। এসডিআর বাস্কেটে সর্বোচ্চ ৪১ দশমিক ৭৩ শতাংশ মজুদ রয়েছে ইউএস ডলারে। ইউরোয় আছে ৩০ দশমিক ৯৩ শতাংশ, চায়না ইউয়ানে ১০ দশমিক ৯২ শতাংশ, জাপানি ইয়েনে ৮ দশমিক ৩৩ শতাংশ এবং পাউন্ড রয়েছে ৮ দশমিক শুন্য ৯ শতাংশ।

 

 

করোনার প্রভাব শুরুর পর থেকে বৈদেশিক মুদ্রার চাহিদার তুলনায় সরবরাহ বেশি রয়েছে। যে কারণে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর অনেকদিন ধরে ৮৪ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত ছিল। তবে আমদানি বৃদ্ধিসহ বিভিন্ন কারণে চলতি মাসে ডলারের দর কিছুটা বাড়তির দিকে রয়েছে। গত কয়েকদিনে প্রতি ডলারে ৩৫ পয়সা বেড়ে মঙ্গলবার ৮৫ টাকা ১৫ পয়সায় উঠেছে। যে কারণে গত বৃহস্পতিবার ৫ কোটি এবং মঙ্গলবার আরও ৫ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক লাফে ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করলো।

জানা গেছে, মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। আইএমএফের এসডিআর বরাদ্দ যোগ হওয়ায় কিছু সংযোজন-বিয়োজন শেষে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়ায়। এ পরিমাণ অর্থ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি দায় মেটানো সম্ভব। সাধারণভাবে ৬ মাসের আমদানি দায় মেটানোর মতো অর্থ থাকলে তা শক্তিশালী বিবেচনা করা হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *