সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জানাজা হলেও জিয়ার কফিনে লাশ ছিল না: ওবায়দুল কাদের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

রাজনীতিতে সাম্প্রতিক এক আলোচনার ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  বলেলেন, জিয়াউর রহমানের কফিনে তার লাশ ছিল না।

 

শোকের মাস অগাস্ট উপলক্ষে শনিবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন কাদের।

চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে তার লাশ নেই- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিল।”

তার পাল্টা জবাবে ওবায়দুল কাদের বলেন, “হাজার হাজার মানুষ জানাজা পড়া এবং কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা, এটা কি এক কথা? 

 

“মানুষ তো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা পড়তে এসেছিল। সেই কফিনে যে প্রেসিডেন্ট নেই, এটা তো আর মানুষ জানত না।”

তিনি বলেন, “পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলে ইসলামাবাদে ফয়সাল মসজিদের সামনে জিয়াউর রহমানের জানাজার চেয়ে বেশি মানুষ হয়েছিল। কিন্তু ওই কফিনে জিয়াউল হক ছিলেন না, আর এই কফিনেও জিয়াউর রহমান ছিলেন না। এটাই সত্য।”

১৫ অগাস্টের হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিল দাবি করে কাদের বলেন, “তিনি মেজর ডালিমকে বলেছিলেন, ‘ওয়েল ডান মেজর ডালিম, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। লরেন্স লিফশুজ, অ্যান্থনি মাসকারেনহাসের বইয়ে এগুলোর বর্ণনা আছে সবিস্তারে। আত্মস্বীকৃত খুনিদের বক্তব্য আছে, প্রতিক্রিয়া আছে।”

আলোচনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সেকুলারিজম, তা না চাইনিজ না রাশিয়ান। তার মতাদর্শ সম্পূর্ণ আলাদা এক মডেল। এটি বাংলাদেশ এবং বাঙালির মডেল।

“ধর্মীয় মূল্যবোধ সেটির প্রতিও বঙ্গবন্ধুর শ্রদ্ধা, সেই সাথে অন্য ধর্মমতকে বিকশিত করা এবং সব ধর্মের প্রতি একটি সুন্দর দৃষ্টিভঙ্গি রেখে সেই মূল্যবোধকে বিকাশ ঘটানো। এটি বঙ্গবন্ধুর নিজস্ব এক মডেল, যা ওই দুটির সম্পূর্ণ ব্যতিক্রম।”

 

রাজনীতিবিদদের উদ্দেশে উপাচার্য বলেন, “কে স্বাধীনতাবিরোধী চক্রের অংশ, কে পাকিস্তানপন্থি সাম্প্রদায়িক গোষ্ঠীর অংশ- সে বিষয়গুলো এখন সংগঠনের মাধ্যমে আইডেন্টিফাই করা কঠিন হয়ে পড়েছে এবং সাংগঠনিক দৃষ্টিতে তা বিচার করলে হবে না।

“এখন নীতি কৌশল অবলম্বন করে চিন্তা করতে হবে। উদ্ভাবনী সৃজনশীল রাজনীতি সেখানে প্রয়োজন। এবং সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ, সহ-সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী এবং মহাসচিব রঞ্জন কর্মকার বক্তব্য দেন।

সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মাদ আবু কাওছার।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *