বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

আরও ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি-চলতি বছর ১০ হাজার ছাড়াল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

গত ২৪ ঘণ্টায় আরও ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন -ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২১৩ জন, অন্যরা ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, গত ১ জানুয়ারি থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১০ হাজার ৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। বর্তমানে সারাদেশে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ১৫০ জন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৪২ জন।

আইইডিসিআর সূত্র জানায়, গত জানুয়ারি মাসে ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুন মাসে ২৭২ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর চলতি আগস্ট মাসের প্রথম ৩০ দিনেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৪৩২ জন।

এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব স্থাপনায় মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনার মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানাও করা হচ্ছে। কিন্তু তারপরও এডিস মশা নিয়ন্ত্রণে আসছে না।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *