সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

বায়ুদূষণে বাংলাদেশিদের আয়ু কমছে সাড়ে ৫ বছর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

বায়ু দূষণের ফলে গড়ে সাড়ে পাঁচ বছর আয়ু কমেছে বাংলাদেশিদের। যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে (একিউএলআই) এই তথ্য উঠে এসেছে।

সূচকে টানা তিন বছরের মতো সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে দিল্লি। বায়ুদূষণে ভারতীয়দের ৪০ শতাংশেরই ৯ বছর করে আয়ু কমবে বলে জানানো হয়েছে।

নতুন এই সমীক্ষার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের বায়ু দূষণের মাত্রা সময়ের সঙ্গে ভৌগোলিকভাবে প্রসারিত হয়েছে। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে এতটাই বৃদ্ধি পেয়েছে গড়ে একজন ব্যক্তি ২.৫ থেকে ২.৯ বছর আয়ু হারাচ্ছে।

 

একিউএলআই’র প্রতিবেদনে বলা হয়, সামগ্রিকভাবে বায়ুদূষণ কমানো গেলে বিশ্বের সবার গড় আয়ু অন্তত দুই বছর বেড়ে যাবে (৭২ থেকে ৭৪ হবে)। চীনের ব্যাপারে বলা হয়েছে, ২০১১ সাল থেকে দেশটিতে বায়ুদূষণ কমছে। সেখানকার গড় আয়ু প্রায় ২ দশমিক ৬ বছর বেড়েছে।

বাতাসে বিষাক্ত কণা- পার্টিকুলেট ম্যাটারের (পিএম ২.৫) উপস্থিতি পরিমাপ করে এ গবেষণা চালানো হয়েছে। এ কণা তৈরি হয় মূলত গাড়ির ধোঁয়া জীবাশ্ম জ্বালানি থেকে। বাতাসে এর পরিমাণ কমানো গেলেই বাড়ানো যাবে গড় আয়ু।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *