সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনপির সাংগঠনিক নির্বাহী কমিটির বৈঠক আহ্বান, জাসাসের কমিটি বিলুপ্ত

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

সাংগঠনিক কার্যক্রম ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। করোনা সংক্রমণের কারণে এতদিন দলটির সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত ছিল। সিদ্ধান্তের অংশ হিসেবে প্রথম দিনই দলটির অন্যতম অঙ্গ সংগঠন মেয়াদোত্তীর্ণ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন-জাসাস কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ বৈঠক হবে বলে জানিয়েছেন দলটির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

 

রোববার সৈয়দ এমরান জানান, ১৪ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হবে। ১৫ তারিখ যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য, ১৬ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক হবে। বিকেল সাড়ে ৩টা থেকে গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

তিনি বলেন, সাধারণত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক বড় কোনো জায়গায় একসঙ্গে হয়। কিন্তু আমরা এ রকম স্থান না পাওয়ায় গুলশান কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি।

 

 

সর্বশেষ খালেদা জিয়ার কারাগারে যাওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হয়েছিল।

বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরুর বিষয়ে এক বিবৃতিতে এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের প্রতি সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছেন। জাসাস কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।সূত্রঃ সমকাল

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *