শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আজ খুলে দেওয়া হচ্ছে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল আজ মঙ্গলবার খুলে দেওয়া হচ্ছে। আবাসিক হলে উঠতে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ টিকা নিতে হবে। ঢাবি ক্যাম্পাসের অস্থায়ী ক্যাম্পে টিকা প্রদানের প্রথম দিনে গতকাল সোমবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ ২৬৫ জন টিকা নিয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাস থেকে ঢাবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকার আওতায় আনতে অস্থায়ী ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুততম সময়ের মধ্যে টিকা কার্যক্রম শতভাগ বাস্তবায়নের মাধ্যমে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে হল প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। শিক্ষার্থীদের সুবিধার জন্য হলে সংস্কার কাজ শতভাগ সম্পন্ন করা হয়েছে। করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং আবাসিক হলে জীবনযাত্রার মানোন্নয়নে হল প্রশাসন সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিল। ওয়াশরুম, পানি ও বিদ্যুতের লাইন এবং ঝরাজীর্ণ দেওয়াল সংস্কার করা হয়েছে। হলের রুম রঙ করা হয়েছে।

 

আবাসিক হল খুলে দেওয়ার প্রতিক্রিয়ায় হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমন বলেন, করোনার কারণে লম্বা একটা সময় বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিলাম। এসএম হলের আবাসিক শিক্ষার্থী হায়দার ওমর বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় থেকে দূরে থাকায় অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। শুধু অনার্স-মাস্টার্স নয়, সব শিক্ষার্থীকেই আবাসিক হলে ওঠার সুযোগ দেওয়া উচিত এবং অনেক আগেই আবাসিক হল খুলে দেওয়া উচিত ছিল।

দেশে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষ শ্রেণি কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে। এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য ১৩ মার্চ থেকে আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেয় ঢাবির একাডেমিক কাউন্সিল। যদিও করোনা সংক্রমণ বৃদ্ধিতে তা ৫ অক্টোবর করা হয়।

আবাসিক হল খোলার আগেই শিক্ষার্থীরা হলে : আজ আবাসিক হলে ওঠার কথা থাকলেও ছাত্রদের একটি অংশ আগেই হলে উঠে গেছেন। ঢাবির এক শিক্ষার্থী যুগান্তরকে বলেন, হল বন্ধ থাকায় মেসে থাকতাম। ৫ অক্টোবর হল খুলবে। কিন্তু কোনো বাসা তো ৫ তারিখে ছাড়া সম্ভব নয়। ৫ তারিখে বাসা ছাড়লে ওই মাসের পুরো ভাড়া পরিশোধ করতে হবে। তাই বাসা ছেড়ে হলে উঠতে বাধ্য হয়েছি। শৃঙ্খলাভঙ্গ করে যারা আবাসিক হলে উঠেছেন তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবারে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীদের জন্য এসওপি চূড়ান্ত : ক্যাম্পাস খোলার পর শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নীতিমালা প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় নীতিমালার আলোকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করা হয়েছে। এসওপির বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, এটি হল প্রশাসন ও শিক্ষার্থীদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, করোনা তো দ্রুত চলে যাচ্ছে না। তাই মেডিকেল সেন্টারে দুই-তিনটা রুম আইসোলেশন সেন্টারের জন্য রাখা হবে। এরপরও কোনো শিক্ষার্থীর উন্নততর চিকিৎসার প্রয়োজন হলে ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয় খোলার পর শুধু বৈধ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হলে অবস্থান করতে পারবেন। যাদের ছাত্রত্ব নেই, তারা কোনোভাবেই হলে অবস্থান করতে পারবেন না। এছাড়া হলে থাকবে না কোনো ধরনের গণরুম।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *