সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুলিশি বাধার মুখে মুন্সিগঞ্জ জেলা জাসাস এর কর্মীসভা পন্ড

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস মুন্সিগঞ্জ জেলার কর্মী সম্মেলন আজ দুপুরে মুন্সিগঞ্জ শহরের একটি মিলনায়তনে মুন্সিগঞ্জ জেলা জাসাস এর আয়োজনে শুরু হওয়ার মুহুর্তে অতর্কিত পুলিশি বাধায় পন্ড হয়ে য়ায়। পুলিশ অনুষ্ঠানের ব্যানার খুলে নিয়ে যায়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দিলে পুলিশ নেতা-কর্মীদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়।

উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছিলেন আজকের কর্মী সম্মেলনের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। প্রধান বক্তা জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিশেষ অতিথি জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটি’র সদস্য ও জাসাস ঢাকা টিমের (সাংগঠনিক কমিটি) সদস্য এডভোকেট মোঃ আমিনুল হক, মোঃ হাবিবুর রহমান জসিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাসাস এর সাবেক সভাপতি মোঃ হাসান জাহাঙ্গীর, মুন্সিগঞ্জ জেলা জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন খান আসুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন।

নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেয়া, সভা-সমাবেশ পন্ড করে দেয়া, দমন-পীড়ন চালানো ভোটারবিহীন এই সরকারের কাজ। আজকে পুলিশ কর্তৃক মুন্সিগঞ্জ জেলা জাসাস এর কর্মী সম্মেলন পন্ড করে দেয়া সরকারের দুঃশাসনের ধারাবাহিক অংশ। নেতৃদ্বয় এই ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, সরকার বিএনপি’র আকাশচুম্বী জনপ্রিয়তায় ভীত হয়ে এমন অগণতান্ত্রিক আচরণে নেমেছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি শহীদ জিয়ার আদর্শে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবেই এবং মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করবেই।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *