বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

বিএনপি সবসময় দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে : চিত্রনায়ক হেলাল খান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ বিকেল ৩ঃ৩০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাস এর কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। তিনি আজকের ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাস এর কর্মীসভায় উপস্থিত সবাইকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সালাম জানিয়ে বলেন, আপনারা সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি, এই ভোটারবিহীন সরকার কিভাবে দেশ পরিচালনা করছে? দেশে বিন্দুমাত্র গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। মানুষ তাকিয়ে আছে বিএনপি’র দিকে। কারণ বিএনপি একটি বড় দল। এই দল সবসময় মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে। আপনারা জানেন ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল গঠন করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। পরবর্তীতে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এরপর স্বৈরাশাসক এরশাদ আবার গণতন্ত্রকে হত্যা করেছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত পরিশ্রম করে আবার গণতন্ত্র উপহার দিয়েছিলেন। কিন্তু বর্তমান শাসক গণতন্ত্রকে ধ্বংস করে, মানবাধিকার ভূ-লুণ্ঠিত করে দেশে দুঃশাসন চালাচ্ছে। এবার আবার আসছে সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে দুর্বার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই ভোটার বিহীন, জবর-দখলকারী সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশনায়ক তারেক রহমান এর নেত্বতই পারবে ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করতে এবং দেশের জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন। তিনি বলেন, সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ ও সংগঠকদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের শক্তিশালী কমিটি গঠন করা হবে। যে কমিটি শহীদ জিয়ার আর্দশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি’র চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনবে।

সভা সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম আহবায়ক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটি’র আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন এবং সঞ্চালনা করেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটি’র সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটি’র সদস্য এনামুল হক জুয়েল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটি’র সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটি’র সদস্য আহসান হাবিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাস এর সাবেক আহবায়ক বাবুল চৌধুরী, জাসাস নেতা আবুল বাশার প্রমুখ ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *