বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ডেঙ্গুতে বছরের প্রথম ঢাকায় একজনের মৃত্যু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

বর্ষার শুরুতেই দেশে ভয়াবহ বন্যার পাশপাশি বাড়ছে এডিস মশার বিস্তার। ফলে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। এরইমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু ঘটেছে। সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন এসব রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৬ জন। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম মে মাসেই সতর্কবার্তা দিয়েছিলেন, চলতি বছরে ডেঙ্গু আরও ভয়ঙ্কর হয়ে উঠতে। রাজধানীতে কারও বাসাবাড়ি বা স্থাপনায় এ রোগের জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

 ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস গত  ১৪ জুন বলেন, ঢাকা দক্ষিণের ১০ অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। যারা ডেঙ্গুর বিপদ নিয়ে সচেতন হচ্ছেন না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই এ অভিযান আগামী ৪ মাস এ অভিযান পরিচালনা করা হবে । 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত এ সংখ্যা ছিল ৮০৮ জন। অর্থাৎ অর্ধেকের বেশিই জুন মাসের প্রথম ২১ দিনে ভর্তি হয়েছেন।

এ ছাড়া জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন এবং মে মাসে ১৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দেশজুড়ে আক্রান্তের মধ্যে ৬৯৭ জন ঢাকা মহানগরের বাসিন্দা। বাকিদের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহীতে একজন, রংপুরে ৩ জন এবং বরিশালে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *