বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

চট্টগ্রামে ৩ লক্ষ ৬৮ হাজার কোভিড বুস্টার দেয়া হবে ১৯ জুলাই

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

চট্টগ্রাম জেলায় ৩ লক্ষ ৬৮ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ১৯ জুলাই কোভিড বুস্টার ভ্যাকসিন দিবস পালন করা হবে। করোনার চলমান চতুর্থ ঢেউয়ে আক্রান্তদের শারীরিক ক্ষতি হ্রাসে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চট্টগ্রাম জেলার ১৫ উপজেলা ও নগরীতে আগামী মঙ্গলবার কোভিড-১৯ প্রতিরোধক তৃতীয় ডোজ ভ্যাকসিন বুস্টার প্রদান করা হবে। এদিন ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ৫০০ ডোজ করে ৩ লক্ষ বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। পাশাপাশি ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় হাজার করে ২১ হাজার টিকা প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে। এখানে প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে টিম কাজ করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে ৪৭ হাজার ডোজ বুস্টার।
বিপুল জনগোষ্ঠীকে একই দিনে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা সম্পর্কে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বাসস’কে জানান, ‘অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি, একইদিনে অনেক মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা অনেক বেশি কার্যকর হয়। এ কারণেই কোভিডের চলমান প্রকোপের মধ্যে আমরা বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রতিটি ইউনিয়নকে টার্গেট করেছি। এখানে কমিউনিটি ক্লিনিককে আমরা টিকাকেন্দ্র হিসেবে বেছে নেবো। যেখানে কমিউনিটি ক্লিনিক নেই সেখানে ইপিআই কর্মসূচি পালনের স্থানগুলোকে টিকাকেন্দ্র হিসেবে ব্যবহার করবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে টিমে ৩/৪ জন করে কাজ করবে। নগরীর ৪৭ হাজার টিকা প্রয়োগের কেন্দ্র ও পরিকল্পনা চূড়ান্ত করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।’
সিভিল সার্জন বলেন, ‘কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার পর যাদের চার মাস সময় অতিবাহিত হয়েছে তারা বুস্টার ডোজ নিতে পারবেন। মাঝে কোভিডের সংক্রমণ কমে যাওয়ায় অনেকে বুস্টার নেয়া থেকে বিরত ছিলেন। এখন চতুর্থ ঢেউয়ের প্রকোপ বাড়ায় টিকা নেয়ারও আগ্রহ বাড়ছে।’
বুস্টারের পাশাপাশি কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজও দেয়ার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন যারা এখনো গ্রহণ করেননি তাদেরকে পর্যায়ক্রমে টিকাগুলো গ্রহণ করার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ভ্যাকসিন করোনার সংক্রমণ শতভাগ ঠেকাতে না পারলেও সংক্রমণের পর শারীরিক ক্ষতি অনেক কমাতে পারে। যাদের অন্যান্য রোগ আগে থেকে শরীরে বাসা বেঁধেছে তাদের এ বুস্টার বা প্রতিটি ভ্যাকসিন ডোজ অপরিহার্য।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *