রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

শস্য রফতানি উন্মুক্ত করতে ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চুক্তি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

ইউক্রেন ও রাশিয়া শস্য রপ্তানি অবরোধ মুক্ত করতে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে শুক্রবার একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এদিকে ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ান গ্যাস পাইপলাইন পুনরায় চালু হয়েছে।
অপর দিকে বৃহস্পতিবার রাশিয়ান আর্টিলারি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলাবর্ষন কে ছে, ইতিমধ্যেই কয়েক সপ্তাহের গোলাবর্ষণে শহরটি ক্ষত-বিক্ষত ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস’র বৃহস্পতিবার বসফরাস  প্রণালীর অদূরে  ইস্তাম্বুলের বিশাল দোলমাবাহচে  প্রাসাদে শস্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইট করে বলেছেন , শুক্রবার ইস্তাম্বুলে তুর্কি নেতা, গুতেরেস এবং ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণের পর বিশ্বব্যাপী খাদ্যের মূল্য বৃদ্ধি এবং বিশ্বের কয়েকটি দরিদ্র দেশের মানুষ অনাহারের মুখোমুখি হওয়ার পর প্রথম যুদ্ধরত দুটি পক্ষের মধ্যে এই বড় চুক্তি হতে যাচ্ছে।
লড়াইরত ইউক্রেন এবং রাশিয়া ইউরোপের সবচেয়ে উর্বর অঞ্চল এবং বিশ্বের বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ।
২৫ মিলিয়ন টন গম এবং অন্যান্য শস্য ইউক্রেনের বন্দরে রাশিয়ান যুদ্ধজাহাজ এবং ল্যান্ডমাইন দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
 ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো এএফপিকে বলেছেন,  কিয়েভের প্রতিনিধিদল শুধুমাত্র সেই সমাধানগুলি গ্রহণ করবে যা এর দক্ষিণাঞ্চলের নিরাপত্তা, কৃষ্ণ সাগরে তার বাহিনীর অবস্থান এবং এর কৃষি পণ্যের নিরাপদ রপ্তানির নিশ্চয়তা দেয়।
মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাগত জানিয়েছে  এবং রাশিয়াকে একে সরল বিশ্বাসে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
তাছাড়া রাশিয়া বৃহস্পতিবার ১০ দিনের রক্ষণাবেক্ষণের পর নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাস সরবরাহ শুরু করেছে। এটি বিশ্ববাজারের  জন্য একটি সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।

 সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *