শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ফিলিপাইনে ভূমিকম্পের পর কয়েকশ’ মৃদু ভূ-কম্পন, আতঙ্কিত ও উদ্বিগ্ন বাসিন্দারা রাত কাটালেন খোলা জায়গায়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ফিলিপাইনে ভূমিকম্প বিধ্বস্ত উত্তরাঞ্চলে কয়েকশ’ মৃদু ভূ-কম্পনের ফলে আতঙ্কিত ও উদ্বিগ্ন বাসিন্দারা গত রাতে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে ঘুমিয়েছেন। সেখানকার বাসিন্দারা বৃহস্পতিবার এ কথা জানান।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বুধবার ওই অঞ্চলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে সেখানে যান। গতকাল সকালে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সেখানে এসব ভূ-কম্পন হতে থাকে।
বুধবার সকালে ফিলিপাইনের উত্তরাঞ্চলে কম জনবহুল আবরা প্রদেশে ভূমিকম্পে ৫ জনের মৃত্যু এবং ১৫০ জন আহত হয়েছেন। কর্র্তৃপক্ষ এ কথা জানায়।
শক্তিশালী ভূমিকম্পে এই পাহাড়ি অঞ্চল জুড়ে বাড়িঘর, ভবন ভেঙ্গে গেছে, ভূমিধস হয়েছে এবং প্রায় ৩শ’ কিলোমিটার দূরে রাজধানী ম্যানিলার উঁচু ভবনগুলো কেঁপে উঠেছে।
গতকাল সকালে ৭ মাত্রার ভূমিকম্পের পর প্রতি ২০ থেকে ১৫ মিনিটের মধ্যে পরপর আফটারশক চলতে থাকে। আবরা’র প্রাদেশিক রাজধানী ব্যানগুয়েটের এক রেস্টেুরেন্ট মালিক রেগগি টলেনটিনো এ কথা বলেন।
তিনি বলেন, ‘গতরাতে প্রায় প্রতিটি পরিবার তাদের ঘরের বাইরে ঘুমিয়েছে।’
ভূমিকম্পে শত শত ভবন ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং প্রদেশটির বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান কর্নেল ম্যালি কুলা এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পের যে শক্তি অনুভূত হয়েছে, সেই তুলনায় ক্ষয়ক্ষতি কম।’ আফটারশকের কারণে লোকরা বাইরে রাত কাটালেও পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে।
স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে ৮শ’র বেশী আফটারশক রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২৪টি ছিল অনুভব করার মতো শক্তিশালী।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *