মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তৃণমূলের কর্মসূচি সফল করতে বিএনপির ১০ টিম গঠন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

লোডশেডিং, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ভোলা জেলা বিএনপির সমাবেশে গুলিতে নিহত ও দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে সভা, সমাবেশ, মিছিল কর্মসূচি বাস্তবায়নে দলের বিভাগীয় সমন্বয়ক টিম গঠন করেছে বিএনপি।

আগামী সোমবার (২২ আগস্ট) থেকে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বিষয়ে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত চিঠি গঠিত টিম প্রধানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে-রংপুর বিভাগের টিম প্রধানের দায়িত্ব পালন করবেন বিএনপি যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ। রাজশাহীর টিম প্রধান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু। খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বরিশাল বিভাগের টিম প্রধান বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এছাড়া ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ময়মনসিংহ বিভাগের টিম প্রধান বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার। ফরিদপুরের দায়িত্ব থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মশিউর রহমান।

সিলেট বিভাগের টিম প্রধান বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। কুমিল্লা বিভাগের টিম প্রধান বিএনপি ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

প্রতিটি কমিটির সদস্য থাকবেন বিএনপির নির্বাহী নেতা, সাবেক সংসদ সদস্য, সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও বিভাগের সাংগঠনিক সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *