বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি দক্ষ, সৎ ও উপযুক্ত প্রতিষ্ঠানকে সারের  ডিলারশীপ লাইসেন্স প্রদানের পরামর্শ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি দক্ষ, সৎ ও উপযুক্ত প্রতিষ্ঠানকে সারের  ডিলারশীপ লাইসেন্স প্রদানের পরামর্শ দেয়া হয়েছে। কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে আজ  সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ, কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ, বেগম পারভীন হক সিকদার এবং মোঃ শফিউল ইসলাম সভায়  অংশগ্রহণ করেন। 
সভায়  বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা বাস্তবায়ন; বাজারে ভোজ্য তেলে পরিমিত ভিটামিন এবং সারের উৎপাদন, মজুদ, বিতরণ ও বিভিন্ন কারখানার উৎপাদনের লক্ষ্যমাত্রা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া  বিএসটিআই এর সার্বিক কার্যক্রম বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পের কাজের সর্বশেষ অবস্থা এবং চিনি শিল্পের সর্বশেষ অবস্থা নিয়ে কমিটিতে বিস্তারিত আলোচনা করা হয়। 
সভায় দক্ষ, সৎ ও উপযুক্ত প্রতিষ্ঠানকে সারের  ডিলারশীপ লাইসেন্স প্রদান করে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক কাজ করে দেশকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে সহযোগিতার অনুরোধ করা হয়। বিসিক কারখানার প্রতি বিশেষ নজর প্রদান এবং প্রতিনিয়ত বিএসটিআইয়ের মাধ্যমে তদারকি নিশ্চিত করে অসাধু ব্যবসায়ী ও উৎপাদকদের কর্মকান্ডের বিষয়ে সচেতন থাকার সুপারিশ করা হয়। বিশেষ করে মোড়কজাত বা প্যাকেটজাত পণ্যের ওজন ও গুনগতমান পর্যবেক্ষণের মাধ্যমে সেবার মান অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়া হয়। 
সভায়  জানানো হয়, দেশে প্রায় সাতশতটি মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছে, তাদেরকে এ ব্যাপারে যথাযথ সহায়তার আহ্বান জানানো হয়। এছাড়া, সাভার ট্যানারী এলাকা দূষণমুক্ত রাখার জন্য ইত্যেমধ্যে ডাম্পিং ইয়ার্ড-৩ এ প্রয়োজনীয় সংখ্যক পুকুর খনন করা হয়েছে এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলে  মন্ত্রণালয় থেকে কমিটিকে জানানো হয়।  সার, চিনি ইত্যাদি দেশীয় মিল কারখানা হতে উৎপাদিত সামগ্রী ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ রাখা হয়। তাছাড়া, কাফকোর মাধ্যমে আমদানী নির্ভরতা কমানোর পরামর্শ দেয়া হয়।
সভার  শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুুিজবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহীদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায়  উপস্থিত ছিলেন। সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *