মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

ডাবলসে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস জুটি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

চার বছর পর বড় বোন ভেনাসের সাথে জুটি বেঁধে কোর্টে নামতে যাচ্ছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের ডাবলসে ওয়াইল্ড কার্ড পেয়েছেন সেরেনা-ভেনাস জুটি। আয়োজক কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।
ইউএস ওপেনের পরে টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সেরেনা। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনে শেষ ১৬’র লড়াইয়ে পরাজয়ের পর বড় বোন ভেনাসের সাথে জুটি বেঁধে আর ডাবলস খেলেননি সেরেনা। ২০১৪ সালের পর ইউএস ওপেনের ডাবলসেও খেলেননি এই জুটি।
একসাথে জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যাম ডাবলসে দীর্ঘদিন ধরে আধিপত্য দেখিয়েছেন ভেনাস ও সেরেনা। এই জুটি ক্যারিয়ারে জিতেছেন ১৪টি স্ল্যাম শিরোপা, সাথে রয়েছে তিনটি অলিম্পিক স্বর্ণ পদক। ১৪ গ্র্যান্ড স্ল্যাম ডাবলসের শিরোপার সর্বশেষটি এসেছিল ২০১৬ সালের উইম্বলডনে। ১৯৯৯ সালে ফ্রেঞ্চ ওপেনে সর্বপ্রথম এই জুটি গ্র্যান্ড স্ল্যামের ডাবলসে শিরোপা জয় করেছিলেন।
আগামী মাসে ৪১ বছর পা রাখতে যাওয়া সেরেনা উইলিয়ামস ইতোমধ্যেই ইউএস ওপেনের পর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের গর্বিত মালিক সেরেনার তাই এই আসরই হতে যাচ্ছে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম। এদিকে ৪২ বছর বয়সী ভেনাস উইলিয়ামস এখনো অবসরের পরিকল্পনার কথা ঘোষনা করেননি।সূত্র : বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *