রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

মুক্তি পেতে যাচ্ছে বিউটি সার্কাস

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

হৈ হৈ কা- রৈ রৈ ব্যাপার। হ্যাঁ ভাই, বানিয়া শান্তার মাঠে ঐতিহ্যবাহী মেলা। মিস বিউটির ভেল্কি ‘দ্য বিউটি সার্কাস'। প্রয়াত অভিনেতা হুমায়ূন সাধুর কণ্ঠে এমন আমন্ত্রণই শোনা গেল বহুল আলোচিত ও প্রতীক্ষিত চলচ্চিত্র বিউটি সার্কাসের ট্রেলারে। যে আমন্ত্রণে চলচ্চিত্রটি দেখতে সিনেমা হলে যাবেন দর্শক, তার সবটুকুই যেন হাজির ট্রেলারে।

 

১০ সেপ্টেম্বর সরকারি অনুদানপ্রাপ্ত ছবির ট্রেলার প্রকাশ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

দেশের আবহমান সার্কাসশিল্প নিয়ে মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাস’- সিনেমার পর্দায় যেন ফিরিয়ে আনতে চলেছেন সেই আনন্দযজ্ঞ। যেখানে থাকছে চিরায়ত সার্কাসের দুর্ধর্ষ সব পারফরম্যান্স। এ চলচ্চিত্রের মধ্য দিয়ে সার্কাসকন্যা বিউটি হয়ে বড়পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বিউটি সার্কাস দলের অধিপতি তিনি। সার্কাসের বিভিন্ন কঠিন সব পারফরম্যান্স এ অংশ নিতে দেখা গেছে জয়া আহসানকেও।

খলনায়ক হয়ে ধর্মের লেবাসে ভয়ঙ্কর রূপে দুটি চরিত্রে হাজির হয়েছেন গাজী রাকায়েত ও শতাব্দী ওয়াদুদ।

তিন প্রতাপশালী তৌকির, ফেরদৌস আর এবিএম সুমনের ভিন্ন ভিন্ন লুক আর ডায়ালগে ইতোমধ্যে মুগ্ধ নেটিজেনরা।

নির্মাতা মাহমুদ দিদার বলেন, যতটুকু আয়োজন ও পরিকল্পনা নিয়ে চলচ্চিত্রটির যাত্রা শুরু করেছিলাম তার কিছুটা হয়তো ধরতে পেরেছি ফ্রেমে। সিনেমার পর্দায় দর্শকের জন্য উপভোগের যথেষ্ট রসদ আছে এ ছবিতে। নন্দিত জয়া আহসানসহ শিল্পী, কলাকুশলী, বন্ধু ও শুভান্যুর্থীদের অক্লান্ত শ্রমে ও ভালোবাসায় নির্মিত হয়েছে বিউটি সার্কাস।’ আগামী ২৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *